Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • দশজন দাগী দুষ্কৃতীকে নির্বাচনী পর্যবেক্ষণে রাখার নির্দেশ লালবাজারের
রাজ্য

দশজন দাগী দুষ্কৃতীকে নির্বাচনী পর্যবেক্ষণে রাখার নির্দেশ লালবাজারের

lal bazar
Email :3

বাংলার বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ এবং অবাধ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং লালবাজার (Lalbazar) একাধিক পদক্ষেপ নিয়েছে। এবার কুখ্যাত এবং দাগী দুষ্কৃতীদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রত্যেক থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, ভোটের সময় অশান্তি সৃষ্টি করতে পারে এমন কুখ্যাত দুষ্কৃতীদের চিহ্নিত করতে (Lalbazar) । প্রত্যেক থানার পক্ষ থেকে ১০টি করে নাম লালবাজারে পাঠাতে হবে।

এই তালিকার ভিত্তিতে পুলিশের নজরদারি এবং ধরপাকড় চালানো হবে। ইতিমধ্যেই থানাগুলি ও গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে ‘ট্রাবল মঙ্গার’দের তালিকা তৈরি করা হয়েছে (Lalbazar) । এবার সেই তালিকার মধ্যে থেকে লালবাজারের নির্দেশ, ‘মোস্ট নটোরিয়াস ট্রাবল মঙ্গার’-দের নাম বেছে নিতে হবে।

শহরের প্রত্যেক থানাকে বলা হয়েছে, থানা এলাকায় থাকা ট্রাবল মঙ্গার বা দাগী দুষ্কৃতীদের মধ্যে থেকে দশজনের নাম সংশ্লিষ্ট ডিভিশনের ডিসির মাধ্যমে লালবাজারে পাঠাতে হবে। সেই তালিকাই নির্বাচন কমিশনের কাছে যাবে। সম্প্রতি দক্ষিণ কলকাতার ত্রাস সোনা পাপ্পুর নাম তালিকায় না রাখায় কসবা থানার ওসিকে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে।

ভোটের আগে এবং ভোটের সময় যারা বেশি গোলমাল করতে পারে, তাদের উপর পুলিশকে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে (Lalbazar) । শুধু ‘ট্রাবল মঙ্গার’ নয়, ‘মোস্ট নটোরিয়াস ট্রাবল মঙ্গার’-দের কার্যকলাপও পর্যবেক্ষণ করা হবে। ভোটের সময় যাতে তারা কোনো ধরনের গোলমাল করতে না পারে, সে জন্য তাদের ওপর বিশেষ নজরদারি চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts