Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • এসআইআর কাজ শুরু হতেই আদালতে বোমা আতঙ্ক, রহস্যময় মেইলে তোলপাড় রাজ্য
রাজ্য

এসআইআর কাজ শুরু হতেই আদালতে বোমা আতঙ্ক, রহস্যময় মেইলে তোলপাড় রাজ্য

bomb threat aa
Email :2

এসআইআর সংক্রান্ত নথি যাচাইয়ের কাজ বিচারকদের তত্ত্বাবধানে শুরু হতেই কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলার আদালতে বোমা আতঙ্ক (Bomb Threat) ছড়িয়ে পড়ল। বিস্ফোরণে আদালত উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিচারকদের কাছে মেইল পাঠানো হয়। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি বলেন, বিচারকরা সুপ্রিম কোর্ট-এর নির্দেশে এসআইআর-এর কাজ করছেন এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা রাজ্য পুলিশের দায়িত্ব (Bomb Threat)।

মনোজ আগরওয়াল জানান, বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ (Bomb Threat)। রাজ্য পুলিশের ডিজির তত্ত্বাবধানে নিরাপত্তা জোরদার করা হবে বলেও তিনি জানান। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নেওয়া হলেও তা রাজ্য পুলিশের মাধ্যমেই হবে বলে তাঁর বক্তব্য।

মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্ট-এর পিছনে অবস্থিত সিটি সিভিল কোর্ট ভবনে প্রথম হুমকি মেইল আসে (Bomb Threat)। সকাল প্রায় এগারোটার সময় পাওয়া ওই মেইলের পর শুরু হয় তল্লাশি। পরে জানা যায়, কলকাতা ছাড়াও আসানসোল, হুগলি, বহরমপুর, কাঁথি-সহ রাজ্যের বিভিন্ন জেলার নিম্ন আদালতেও একই ধরনের হুমকি পৌঁছেছে। মেইলে আদালত প্রাঙ্গণে বোমা রাখা রয়েছে বলে দাবি করা হয়। ফলে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ তৈরি হয়। আদালত চত্বরে বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড তল্লাশি চালালেও শেষ পর্যন্ত কোথাও সন্দেহজনক কিছু মেলেনি। তবে এসআইআর নথি যাচাইয়ের কাজ শুরু হওয়ার পরই কেন এই হুমকি এল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

রাজ্য পুলিশের প্রতিনিধি সুপ্রতীক সরকার জানান, সমস্ত জায়গায় তল্লাশির পর কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। প্রাথমিকভাবে মেইলটি ভুয়ো বলে মনে করা হলেও কে বা কারা এই হুমকি পাঠিয়েছে এবং কী উদ্দেশ্যে পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts