Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বাংলায় একদিনেই ভোট? বড় ইঙ্গিত মুখ্য নির্বাচনী আধিকারিকের
রাজ্য

বাংলায় একদিনেই ভোট? বড় ইঙ্গিত মুখ্য নির্বাচনী আধিকারিকের

west bengal election
Email :4

বাংলার ভোট নিয়ে বারবার বৈষম্যের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। আগের বিধানসভা নির্বাচনের (West Bengal Election) সময়ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, অন্য রাজ্যে কয়েক দফায় ভোট শেষ হলেও কেন বাংলায় বারবার দীর্ঘ ভোটপর্ব চলে। তবে এ বার সেই অভিযোগের জায়গা আর রাখতে চাইছে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে এক দফাতেই বিধানসভা ভোট করাতে প্রস্তুত সিইও দফতর (West Bengal Election)।

নির্বাচন কমিশন যদি রাজ্যের মতামত জানতে চায়, তবে বাংলায় এক দফায় ভোট (West Bengal Election) করানোর প্রস্তাবই দেওয়া হবে বলে জানা গিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দফতর জানাতে পারে যে, একদিনেই গোটা নির্বাচন সম্পন্ন করার জন্য তারা প্রস্তুত। যদিও ভোট কত দফায় হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে একমাত্র জাতীয় নির্বাচন কমিশনের হাতেই।

বাংলার নির্বাচন মানেই অশান্তির ছবি—এই ধারণা বহুদিনের। প্রায় প্রতিটি ভোটেই হিংসা, বোমাবাজি ও সংঘর্ষের খবর সামনে আসে। এক দফায় ভোট হলে সেই অশান্তির সুযোগ অনেকটাই কমবে বলে মনে করছেন একাংশ (West Bengal Election)। তবে সেখানেও বড় প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে। কারণ চলতি বছরে বাংলা ছাড়াও একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় এক দফায় ভোট হলে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় থাকছেই।

এক দফা ভোট প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, যারা ভাল খেলতে জানে, তারা সব পিচেই সেঞ্চুরি করে। কত দফায় ভোট হচ্ছে, তা নিয়ে নয়, তৃণমূল মানুষের কথা ভেবেই রাজনীতি করে। অন্য দিকে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার জানান, ভোট কত দফায় হবে, তা পুরোপুরি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। কমিশন যে সিদ্ধান্ত নেবে, বিজেপি তার জন্যই প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts