Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে বড় চমক! প্রকাশ্যে সাপ্লিমেন্টারি তালিকা, নাম কাটা পড়ল কি? এখনই দেখুন নিজের নাম
রাজ্য

ভোটের আগে বড় চমক! প্রকাশ্যে সাপ্লিমেন্টারি তালিকা, নাম কাটা পড়ল কি? এখনই দেখুন নিজের নাম

sir e
Email :2

অবশেষে প্রকাশ্যে এল ভোটার তালিকার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary List)। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই তালিকা ইতিমধ্যেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটেও এই তালিকা দেখা যাচ্ছে (Supplementary List)।

এই নতুন তালিকায় কারও নাম বাদ পড়েছে কি (Supplementary List) না বা কোনও ভুল রয়েছে কি না, তা যাচাই করার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কোনও আপত্তি বা অভিযোগ থাকলে তা জানানোর জন্য রাজ্যের বিভিন্ন জেলায় ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। মোট তেইশটি জেলার মধ্যে উনিশটি ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

ভোটাররা অনলাইনের মাধ্যমেও খুব সহজে এই সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary List) দেখতে পারবেন। একাধিক সরকারি ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যাচ্ছে। এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমেও তালিকা দেখা সম্ভব। ফলে বাড়িতে বসেই নিজের নাম রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া যাবে।

নির্বাচনের আগে এই তালিকা প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ ভোটার তালিকায় নাম থাকা না থাকাই নির্ধারণ করবে ভোটাধিকার প্রয়োগ করা যাবে কি না। তাই ভোটের আগে প্রত্যেক নাগরিককে নিজের নাম যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts