Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • প্রতীক বিতর্কে মুখ খুললেন ঊষসী, সামাজিক মাধ্যমে বিস্ফোরক খোঁচা
রাজ্য

প্রতীক বিতর্কে মুখ খুললেন ঊষসী, সামাজিক মাধ্যমে বিস্ফোরক খোঁচা

ushashi chakraborty
Email :2

সিপিএমের সঙ্গে সরাসরি কোনও সাংগঠনিক পদে না থাকলেও বামপন্থী মনোভাবের জন্য পরিচিত অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। দলের তরুণ নেতা প্রতীক উর রহমান-এর আচমকা ইস্তফা ও দলবদলের জল্পনা তাঁকে নাড়া দিয়েছে। এই ইস্যুতে সামাজিক মাধ্যমে সরব হয়ে যুবনেতাকে কটাক্ষ করেছেন তিনি। একই সঙ্গে নাম না করে রাজ্যের শাসক দলকেও খোঁচা দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল (Ushasie Chakraborty)।

সামাজিক মাধ্যমে করা পোস্টে প্রতীকের নাম উল্লেখ না করলেও এক যুবনেতার প্রসঙ্গ টেনে ঊষসী (Ushasie Chakraborty) লেখেন, হঠাৎ করে কাউকে নষ্ট হয়ে যেতে দেখলে ভিতরটা ফাঁকা হয়ে যায়। প্রতীক ইতিমধ্যে দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সেই প্রেক্ষিতেই অভিনেত্রীর (Ushasie Chakraborty) পরামর্শ, নিজের অবস্থানকে যুক্তি দিয়ে বোঝাতে গিয়ে যারা অভিমান থাকা সত্ত্বেও দলের জন্য কাজ করে যাচ্ছেন, তাঁদের ঢাল হিসেবে ব্যবহার না করাই ভালো।

রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, অভিমানী প্রতীক উর রহমান শাসক দলে যোগ দিতে পারেন। শোনা যাচ্ছে, এক সাংসদের সঙ্গে এ বিষয়ে তাঁর একাধিকবার আলোচনা হয়েছে এবং বিভিন্ন আড্ডাতেও তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। পোস্টের শেষাংশে এই প্রসঙ্গ টেনে বিরোধীদের উদ্দেশে ঊষসীর (Ushasie Chakraborty) প্রশ্ন, শূন্যপ্রাপ্ত দল থেকে এত নেতা ধার নেওয়ার প্রয়োজন কেন এবং নিজেদের যুবনেতার অভাব কি তৈরি হয়েছে। এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

শুধু ঊষসী নন, রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মনেও একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রতীক উর রহমান, দীপ্সিতা বা সৃজনের মতো বাম যুবনেতারা দল বদল করলে তাতে শাসক দলের ভোটে কতটা প্রভাব পড়বে, তা নিয়েও মতভেদ রয়েছে। অনেকে মনে করছেন, এতে বাম শিবিরে আত্মবিশ্বাসের ধাক্কা লাগতে পারে, তবে সরাসরি ভোটের সমীকরণে বড় পরিবর্তন নাও আসতে পারে। যদিও শেষ পর্যন্ত বাস্তব পরিস্থিতি কী দাঁড়াবে, তা সময়ই বলবে। এই জল্পনার মধ্যেই ঊষসী একটি ইতিবাচক দিকও দেখছেন। তাঁর মতে, দীর্ঘদিন পর বাম দল এবং তাদের যুবনেতারা আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts