Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • মোবাইল নিয়ে ঝামেলা! তপসিয়ার যুবককে খুনের অভিযোগ
রাজ্য

মোবাইল নিয়ে ঝামেলা! তপসিয়ার যুবককে খুনের অভিযোগ

dead body w
Email :4

মোবাইল ফোন নিয়ে সামান্য ঝগড়া থেকে বড় দুর্ঘটনা। খাস কলকাতার তপসিয়ায় এক যুবককে মারধর করে খুনের অভিযোগ উঠল তাঁরই এক পরিচিতের বিরুদ্ধে (Murder)। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তারকনাথ সামন্ত। তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা ছিলেন (Murder)। তপসিয়া সাউথ রোডের একটি দোকানে কাজ করতেন তিনি। একই এলাকায় অন্য একটি দোকানে কাজ করতেন অভিযুক্ত তৌফিক আনসারি।

মঙ্গলবার গভীর রাতে দু’জনের মধ্যে মোবাইল ফোন নিয়ে ঝামেলা শুরু হয়। প্রথমে কথাকাটাকাটি হলেও পরে তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, সেই সময় তৌফিক আনসারি তারকনাথকে মারধর করতে শুরু করেন। একের পর এক আঘাতে গুরুতর জখম হন তারকনাথ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি (Murder)। অভিযোগ, সেখানেও তাঁকে লাথি মারা হয়, যার ফলে তিনি অচেতন হয়ে পড়েন।

ঘটনাস্থলের কাছেই একটি বহুতল রয়েছে। সেখানকার নিরাপত্তারক্ষীরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে তপসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এলাকার নজরদারি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে বুধবার তৌফিক আনসারিকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একটি সামান্য ঝগড়া যে এত বড় পরিণতি ডেকে আনতে পারে, তা নিয়ে আতঙ্কে স্থানীয়রা।

 

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts