Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • চমক না থাকলেও বড় সারপ্রাইজ! তৃণমূলের নতুন মুখ কারা জানেন?
রাজ্য

চমক না থাকলেও বড় সারপ্রাইজ! তৃণমূলের নতুন মুখ কারা জানেন?

Email :4

নির্বাচন এলেই নতুন মুখ সামনে আনার কৌশল নেয় তৃণমূল (TMC Candidate)। এবারের বিধানসভা নির্বাচনেও তার ব্যতিক্রম হল না। যদিও লোকসভা ভোটের মতো বড় তারকা প্রার্থী এবার নেই, তবুও বেশ কয়েকটি নতুন মুখকে সামনে এনে চমক দিয়েছে শাসকদল (TMC Candidate)।

নোয়াপাড়া কেন্দ্র থেকে এবার প্রার্থী হয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য (TMC Candidate)। বেলেঘাটা থেকে লড়ছেন কুণাল ঘোষ। একসময় তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন এবং দীর্ঘদিন তৃণমূলের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি দলের রাজ্য সাধারণ সম্পাদক।

নন্দীগ্রাম কেন্দ্রকে ঘিরে সবসময়ই রাজনৈতিক উত্তাপ থাকে। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার তৃণমূল প্রার্থী করেছে নতুন মুখ পবিত্র করকে (TMC Candidate)।

উত্তরপাড়ায় প্রার্থী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এর আগে ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন কাঞ্চন মল্লিক, তবে এবার তিনি টিকিট পাননি।

চুঁচুড়া কেন্দ্র থেকে এবার প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। এর আগে তিনি সাংসদ পদের জন্য লড়েছিলেন, তবে বিধায়ক পদে এই প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন। উলুবেড়িয়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি আগে রাজ্যসভার সাংসদ ছিলেন (TMC Candidate)।

মগরাহাট পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সামিমা আহমেদকে। তিনি সম্পূর্ণ নতুন মুখ এবং এই প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নামছেন। এর আগে তিনি সংগঠনের বিভিন্ন দায়িত্বে ছিলেন এবং ধীরে ধীরে দলীয় কাজে সক্রিয় হয়েছেন (TMC Candidate)।

সব মিলিয়ে নতুন মুখদের সামনে এনে এবারের নির্বাচনে আলাদা কৌশল নিয়েছে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, এই নতুন প্রার্থীদের উপর ভরসা রেখেই ভোটের ময়দানে নামতে চাইছে শাসকদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts