Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নাম কাটলেই কী করবেন? ট্রাইবুনালে আবেদন নিয়ে নতুন প্রস্তাব
রাজ্য

নাম কাটলেই কী করবেন? ট্রাইবুনালে আবেদন নিয়ে নতুন প্রস্তাব

TMC aa
Email :2

ভোটের আগে একের পর এক পরিপূরক ভোটার তালিকা প্রকাশ হওয়ায় নতুন করে উদ্বেগ বাড়ছে। এই তালিকা থেকে বহু মানুষের নাম বাদ যাচ্ছে বলে অভিযোগ উঠেছে (TMC)। কমিশনের তরফে জানানো হয়েছে, যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন।

এই পরিস্থিতিতে ট্রাইবুনাল সংক্রান্ত একাধিক দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে এই বিষয়ে একটি চিঠিও পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, শুধু একটি জায়গায় নয়, জেলার বিভিন্ন স্তরেও যাতে আবেদন করা যায়, সেই ব্যবস্থা করা হোক।

তৃণমূলের দাবি (TMC), জেলা স্তরে বিডিও দপ্তরেও ট্রাইবুনালের আবেদন গ্রহণ করা উচিত। এতে সাধারণ মানুষের জন্য প্রক্রিয়াটি সহজ হবে। পাশাপাশি অনলাইনের পাশাপাশি অফলাইন আবেদন ব্যবস্থাও দ্রুত চালু করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যেই রাজ্যে একাধিক ট্রাইবুনাল গঠনের কথা ঘোষণা হয়েছে। এই ট্রাইবুনালগুলির মাধ্যমে বিচারাধীন আবেদনগুলির নিষ্পত্তি করা হবে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, আবেদনকারীদের সামনে সশরীরে কিংবা ভার্চুয়াল মাধ্যমে শুনানির সুযোগ থাকা উচিত।

এছাড়াও আবেদনকারীদের যেন নির্দিষ্ট তারিখ জানানো হয় এবং তাঁদের জমা দেওয়া নথি সহজে আপলোড করার সুযোগ থাকে, সেই ব্যবস্থাও করার দাবি জানানো হয়েছে। সশরীরে আবেদন করলে একটি প্রাপ্তিস্বীকার পত্র দেওয়ার কথাও বলা হয়েছে।

ভোটের সময়সূচির কথা মাথায় রেখে প্রতিদিনের ভিত্তিতে আবেদন নিষ্পত্তির ফল প্রকাশ করার প্রস্তাবও রাখা হয়েছে। সব মিলিয়ে ভোটের আগে ট্রাইবুনাল প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ করার দাবিতেই সরব হয়েছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts