Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আঙুল, রাজনৈতিক চাপানউতোরে নতুন মাত্রা
রাজ্য

নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আঙুল, রাজনৈতিক চাপানউতোরে নতুন মাত্রা

suvendu adhikari qq
Email :6

অ্যাডভাইজারি নয়, এবার সরাসরি পদক্ষেপ চাই। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি স্পষ্ট ভাষায় বলেন, নির্বাচন কমিশনের পূর্ণ ক্ষমতা রয়েছে, কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না।

শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্য, কমিশন চাইলে সরাসরি সাসপেনশন ও এফআইআর করতে পারে। আগে তারা রাজ্য সরকারকে ভদ্রভাবে ব্যবস্থা নিতে বলেছিল, কিন্তু তাতে ফল হয়নি। তাই এবার নির্বাচন কমিশনেরই সরাসরি অ্যাকশন নেওয়া উচিত। তিনি বলেন, আর অ্যাডভাইজারির মধ্যে না থেকে কমিশন যেন পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে।

এই প্রসঙ্গে তিনি ERO ও AERO-দেরও সতর্ক করেন। তাঁর (Suvendu Adhikari) দাবি, বেআইনিভাবে কোনও নির্দেশ পালন করলে তার দায় সংশ্লিষ্ট আধিকারিকদেরই নিতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু ডিএম ভার্চুয়ালি নির্দেশ দিচ্ছেন এবং সেই অডিয়ো প্রকাশ্যে ঘুরছে। তাই লিখিত নির্দেশ ছাড়া কোনও পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেন তিনি। না হলে চাকরি যাওয়ার পাশাপাশি জেলও হতে পারে বলে সতর্কবার্তা দেন বিরোধী দলনেতা।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের নেতা তন্ময় দাস বলেন, আইন অনুযায়ী যা করার, তা রাজ্য সরকার করবে। মুখ্য সচিব প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই বিষয়ে রাজনৈতিক মন্তব্য করার কিছু নেই বলেও দাবি করেন তিনি।

নির্বাচন কমিশনকে ঘিরে এই নতুন বিতর্কে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এখন নজর, কমিশন কী পদক্ষেপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts