Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • শুভেন্দু বললেন ১৭৭, তৃণমূল বলছে দর্শক! তুঙ্গে রাজনৈতিক তরজা
রাজ্য

শুভেন্দু বললেন ১৭৭, তৃণমূল বলছে দর্শক! তুঙ্গে রাজনৈতিক তরজা

suvendu adhikari qq
Email :2

পরিবর্তন আসন্ন এবং জয় নিশ্চিত—এই আত্মবিশ্বাসই বারবার শোনা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গলায়। এবার আরও বড় দাবি করলেন তিনি। শুভেন্দুর ঘোষণা, আগের বিধানসভা নির্বাচনে বিজেপির ৭৭টি আসন ছিল, এবার তা বেড়ে হবে ১৭৭। তাঁর কথায়, ১৭৭টি আসন নিয়ে বিজেপি বুক ফুলিয়ে বিধানসভায় প্রবেশ করবে।

শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, গতবার ৩৯ শতাংশ হিন্দু ভোট বিজেপির পক্ষে পড়েছিল। এবার সেই সংখ্যা বেড়ে ৪৫ শতাংশ হবে বলে তাঁর দাবি। শুধু হিন্দু নয়, আদিবাসী ভোটারদেরও বড় অংশ বিজেপির পাশে থাকবে বলে মনে করছেন তিনি। তাঁর বক্তব্য, বিজেপি একসময় ৩টি আসন থেকে ৭৭-এ পৌঁছেছে, আর এবার সেই ৭৭ থেকে ১৭৭-এ পৌঁছনো শুধু সময়ের অপেক্ষা।

তবে শুভেন্দুর (Suvendu Adhikari) এই দাবি ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। দলের এক মুখপাত্র বলেন, বিজেপির শীর্ষ নেতারা একসময় ২০০ আসনের কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ৭৭-এ এসে থামতে হয়েছে। এখন ১৭৭ আসনের দাবি করা হচ্ছে, কিন্তু আগের হিসাব ধরলে সেটাও অনেক কমে যাবে বলে তৃণমূলের কটাক্ষ। এমনকি শুভেন্দু বিধানসভায় দর্শক হিসেবেই ঢুকবেন কি না, সেই নিয়েও ব্যঙ্গ শোনা যায় তৃণমূলের মুখে।

এদিকে আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেস যে আর বামেদের সঙ্গে জোটে যাচ্ছে না, তা নিয়ে আগেই ঘোষণা হয়েছে। সেই প্রসঙ্গেও কটাক্ষ করেছেন শুভেন্দু। কংগ্রেস ও তৃণমূলকে একসঙ্গে রেখেই তাঁর মন্তব্য, মালদহ ও মুর্শিদাবাদে কংগ্রেস মুসলমানদের ভোট পায় এবং তৃণমূল সরকারও মুসলমানদের ভোটেই ক্ষমতায় রয়েছে। এসব নিয়ে বিজেপির কোনও মাথাব্যথা নেই বলে দাবি করে শুভেন্দু বলেন, বিজেপির লক্ষ্য একটাই—হিন্দুদের একত্রিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts