তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করল ইডি (Recruitment Scam)। তাঁর সঙ্গে ডাকা হয়েছে প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈনকেও। আগামী ১৬-১৯ মার্চের মধ্যে তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। জানা গেছে, এসএসসি-র নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় এই তলব। এর আগে একই মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কেও তলব করা হয়েছিল। এছাড়া ১০০-এর বেশি চাকরিপ্রার্থী, যারা টাকা দিয়েও চাকরি পাননি, তাদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করতে চাইছে ইডি।
মামলায় (Recruitment Scam) মূলত ‘মধ্যস্থতাকারী’ হিসেবে কুন্তল ঘোষের নাম এসেছে। তদন্তকারীরা চার্জশিটে উল্লেখ করেছেন, কুন্তল প্রার্থীদের কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন এবং সেই টাকার মনি ট্রেল বের করতে তাঁর নাম সামনে আসে। ২০২৩ সালে কুন্তলকে গ্রেফতার করা হয়। জেলে থাকাকালীন তিনি দাবি করেছিলেন, তাঁর কাছে একটি ডায়েরি আছে, যেখানে সব টাকার লেনদেনের বিস্তারিত লেখা আছে। ১৯ মাস পর ২০২৪ সালে জামিন পান। আদালত পর্যবেক্ষণ করেছিল, মামলার বিচার শেষ হতে সময় লাগবে, তাই দীর্ঘদিন হেফাজতে রাখা ঠিক নয়।
কুন্তল ঘোষের বয়ান থেকে মণীশ জৈনের নামও সামনে এসেছে (Recruitment Scam)। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, অনেক নিয়োগ সংক্রান্ত নথিতে প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈনের স্বাক্ষর রয়েছে। এর আগে গ্রেফতার হওয়া অন্যান্য আধিকারিক ও প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর বয়ান মিলিয়ে দেখা হয়েছে। এবারও তদন্তকারী সংস্থা এই একই পথে নতুন তথ্য উদঘাটনের চেষ্টা করতে পারে।











