Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • মুর্শিদাবাদ থেকে দক্ষিণ ২৪ পরগনা, কোন জেলায় কত ভোটারের নাম বাদ?
রাজ্য

মুর্শিদাবাদ থেকে দক্ষিণ ২৪ পরগনা, কোন জেলায় কত ভোটারের নাম বাদ?

voter list 2
Email :2

শেষ পর্যন্ত প্রকাশ পেয়েছে এসআইআর-এর নিষ্পত্তি হওয়া ভোটার নামের তালিকা (Voter List)। সোমবার গভীর রাতে প্রকাশিত এই তালিকায় দেখা গেছে, ৫০ লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে ২৭ লক্ষের নাম বাদ পড়েছে। এখন রাজনীতিকরা হিসেব কষছেন, কোন জেলায় কত নাম ডিলিট হয়েছে।

শুরু থেকেই আন্দাজ করা হচ্ছিল, মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর থেকে সবচেয়ে বেশি নাম (Voter List) বাদ পড়তে পারে। হিসাব অনুযায়ী, মুর্শিদাবাদ প্রথম স্থানে। মুর্শিদাবাদে সর্বাধিক ১১ লক্ষ ১ হাজার ভোটার বিচারাধীন ছিলেন। ২০২৫-এর ভোটার তালিকায় ছিল ৫৭ লক্ষ ৬৪ হাজার ৮৫ জন। খসড়া তালিকায় নাম উঠেছে ৫৪ লক্ষ ৮৫ হাজার ২৪৮ জনের। বিচারাধীন তালিকা থেকে ৪ লক্ষ ৫৫ হাজার নাম বাদ পড়েছে।

দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (Voter List)। সীমান্ত ঘেঁষা এই জেলায়, বিশেষত বসিরহাট এলাকায়, ৩ লক্ষ ২৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। তৃতীয় স্থানে মালদহ, যেখানে কিছুদিন আগে নাম বাদ পড়াকে কেন্দ্র করে সাত বিচারকের বিরুদ্ধ অভিযোগ উঠেছিল। এখানে ২ লক্ষ ৩৯ হাজার নাম ডিলিট হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনায় বিচারাধীন ভোটার সংখ্যা ছিল ৫ লক্ষ ২২ হাজার ৪২ জন। এর মধ্যে ৫ লক্ষ ১৮ হাজার ৬৬৮ জনের নাম নিষ্পত্তি হয়েছে(Voter List)। ভোটার তালিকায় নাম উঠেছে ২ লক্ষ ৯৫ হাজার ৭৩৯ জনের। ডিলিট হয়েছে ২ লক্ষ ২২ হাজার ৯২৯ জনের নাম।

নদিয়াতেও ২ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। পূর্ব বর্ধমানেও ২ লক্ষ নাম ডিলিট হয়েছে। হাওড়া ও হুগলিতে এক লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। কোচবিহারে ১ লক্ষ এবং উত্তর দিনাজপুরে ১ লক্ষ ৭৬ হাজার নাম ডিলিট হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts