আরজি করের (RG Kar Case) চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় তার পরিবারের নতুন আবেদন শিয়ালদহ আদালতে শুনানি হয়েছে। আদালত জানিয়েছেন, পরিবারের আবেদন সরাসরি বিবেচনার মধ্যে পড়েনি। তবে আদালত স্পষ্টভাবে বলেছেন, সিবিআই-এর তদন্তের গতি অনেক ধীর। ১৫ মাস ধরে চলা এই তদন্ত দ্রুততর করার প্রয়োজন রয়েছে।
পরিবারের (RG Kar Case) পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছিল কয়েকজন ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। আদালত পর্যবেক্ষণ করেছে, সিবিআই-এর উচিত ছিল এই বিষয়টি আরও তৎপরভাবে দেখা। তিলোত্তমার পরিবারের (RG Kar Case) আইনজীবীরা জানিয়েছেন, সিবিআইয়ের উচ্চ আদালতে জমা দেওয়া স্টেটাস রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়। প্রথম রিপোর্ট ও পরবর্তী রিপোর্টের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে, যা আদালতকে বিভ্রান্ত করতে পারে।
পরিবারের (RG Kar Case) আইনজীবীরা আরও আবেদন করেছেন ১৫ ঘণ্টার সিসিটিভি ফুটেজ দেখতে। একই সঙ্গে দাবি করা হয়েছে, এই হত্যাকাণ্ডের পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে এবং সিবিআই তার অংশীদার। সিবিআই আদালতে পাল্টা প্রশ্ন করেছে, যাদের গ্রেফতার করার আবেদন করা হয়েছে, তাদের কোন ধারা অনুযায়ী গ্রেফতার করা হবে, কারণ অনেককে ইতিমধ্যেই তদন্তে অন্তর্ভুক্ত করা হয়েছে।










