Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বড় চমক ভোটের আগে! বিজেপিতে যোগ দিলেন তিলোত্তমার বাবা-মা, প্রার্থী হবেন?
রাজ্য

বড় চমক ভোটের আগে! বিজেপিতে যোগ দিলেন তিলোত্তমার বাবা-মা, প্রার্থী হবেন?

RG kar victim parent a
Email :3

ভোটের আগে রাজ্যের রাজনীতিতে নতুন চমক। বিজেপিতে যোগ দিলেন তিলোত্তমার বাবা ও মা (RG Kar victim’s Parents)। এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা দলের সদস্যপদ গ্রহণ করেছেন (RG Kar victim’s Parents)।

শুভেন্দু অধিকারী বলেন, তিলোত্তমার মা (RG Kar victim’s Parents) পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তিনি আরও জানান, এই বিষয়ে দলের কাছে মতামত জানানো হয়েছে এবং খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।

তাঁর কথায়, বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের অনুমোদন ছাড়া কোনও প্রার্থী চূড়ান্ত হয় না (RG Kar victim’s Parents)। তাই শেষ সিদ্ধান্ত কেন্দ্র থেকেই নেওয়া হবে। তিনি এটাও বলেন, এখনও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে, সেই তালিকায় এই নাম থাকতে পারে।

এর আগেই তিলোত্তমার মা-বাবা বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তাঁরা জানিয়েছিলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে শক্ত বিরোধী শক্তি হিসেবে বিজেপিকেই দেখছেন। বিশেষ করে নারী নিরাপত্তার বিষয়টি তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।

তিলোত্তমার মা আরও (RG Kar victim’s Parents) বলেন, তিনি চান না তাঁর মেয়েকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হোক। সেই কারণেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এই যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পানিহাটিতে প্রার্থী হিসেবে তাঁকে দেখা যাবে কি না, এখন সেটাই বড় প্রশ্ন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts