Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আরজি কর কাণ্ডে নাটকীয় মোড়! আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রাজ্য

আরজি কর কাণ্ডে নাটকীয় মোড়! আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

akhtar ali
Email :5

আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় আরও গভীর সংকটে পড়লেন প্রাক্তন ডেপুটি সুপার (নন-মেডিক্যাল) আখতার আলি। তাঁর (RG Kar) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। শুক্রবার এই মামলায় সিবিআই তদন্তের অংশ হিসেবে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল আখতার আলির। কিন্তু তিনি এদিন আদালতে উপস্থিত হননি।

আখতারের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল অসুস্থ এবং বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন (RG Kar)। চিকিৎসকের পরামর্শে তাঁকে বেড রেস্টে থাকতে বলা হয়েছে বলেও দাবি করা হয়। তবে আদালত এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি। বিচারক উল্লেখ করেন, গত চার তারিখে আখতার আলি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন, যা খারিজ হয়ে যায়।

সিবিআই-এর আইনজীবী আদালতে দাবি করেন, গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যেই অসুস্থতার অজুহাত তোলা হচ্ছে। সেই যুক্তি গ্রহণ করে বিশেষ আদালতের বিচারক আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন (RG Kar)।

উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন এই আখতার আলিই। তাঁর অভিযোগের ভিত্তিতেই হাইকোর্টের নির্দেশে সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে এবং আর্থিক দুর্নীতির মামলা শুরু হয়। সেই তদন্তেই পরে আখতার আলির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসে।

সিবিআই-এর দাবি, আখতার আলি বিভিন্ন সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়ার বদলে টাকা নিয়েছেন। সেই টাকা তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে বলে তদন্তে উঠে এসেছে। শুধু তাই নয়, বিদেশ ভ্রমণের খরচও বিভিন্ন সংস্থা বহন করেছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts