Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • যাবজ্জীবন সাজা, তবুও শেষ নয়! আবার জেরার নির্দেশে নতুন মোড় আরজি কর কাণ্ডে
রাজ্য

যাবজ্জীবন সাজা, তবুও শেষ নয়! আবার জেরার নির্দেশে নতুন মোড় আরজি কর কাণ্ডে

sanjay roy
Email :4

আরজি করের ধর্ষণ (RG Kar Case) ও খুনের ঘটনায় ফের নতুন করে প্রশ্ন উঠল আদালতে। এই মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায় ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন। তবুও আদালত জানিয়েছে, প্রয়োজনে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

এই মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা চলছিল। পরে তা হাইকোর্টে পাঠানো হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে আদালত (RG Kar Case)। বিচারপতি রাজাশেখর মান্থা জানান, প্রয়োজন হলে সিবিআই নতুন করে সঞ্জয় রায় এবং অন্য সন্দেহভাজনদের জেরা করতে পারে। তদন্ত এগিয়ে নিতে কোনও দ্বিধা না করার নির্দেশও দেওয়া হয়েছে।

আদালতের মতে, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় এই ঘটনার সম্পর্কে আরও অনেক তথ্য জানেন বলে মনে হচ্ছে। তাই তদন্তে যত আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি রয়েছে, সবকিছু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে সিবিআইকে (RG Kar Case)।

এদিন আদালতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে। মৃতার পরিবার ঘটনাস্থল আবার দেখতে চাইলেও রাজ্যের আপত্তি কেন, তা জানতে চান বিচারপতি (RG Kar Case)। তিনি বলেন, সিবিআইয়ের যদি আপত্তি না থাকে, তাহলে রাজ্য কেন বাধা দিচ্ছে? যদি পরিবার নতুন করে হলফনামা জমা দেয় এবং সিবিআই তদন্ত চালাতে চায়, তাহলে তাতে আপত্তির কোনও কারণ নেই বলেই মত আদালতের।

বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। বিচারপতি একটি পুরনো ঘটনার উদাহরণ দিয়ে বলেন, অনেক সময় ফরেনসিক রিপোর্ট পরে নতুন দিক খুলে দেয়। এই মামলাতেও ফরেনসিক বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে (RG Kar Case)।

মৃতার পরিবারের পক্ষ থেকে ডিএনএ প্রোফাইল এবং একটি অডিয়ো রেকর্ড আদালতে জমা দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, সিবিআই এই সমস্ত তথ্য খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে। আগামী বারো মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

আদালতের এই নির্দেশে সন্তুষ্ট মৃতার পরিবার। তাঁদের আশা, এবার সিবিআইকে আরও সক্রিয়ভাবে তদন্ত করতে হবে এবং সত্য সামনে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts