Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • দোলের সকালেই বড়সড় বিপদ! পার্ক স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেড়শো বছরের বাড়ি!
রাজ্য

দোলের সকালেই বড়সড় বিপদ! পার্ক স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেড়শো বছরের বাড়ি!

parkstreet
Email :2

দোলের সকালেই চাঞ্চল্য ছড়াল পার্ক স্ট্রিটে (Park Street)। প্রায় দেড়শো বছরের পুরোনো একটি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাটি ঘটে সকালে। তবে সেই সময় বাড়িটির ভিতরে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই খবর। তবুও আচমকা এই ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় (Park Street)।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পার্ক স্ট্রিট (Park Street) থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২৭ ফেব্রুয়ারি কলকাতায় যে ভূমিকম্প অনুভূত হয়েছিল, তার পর থেকেই বাড়িটির কাঠামো দুর্বল হয়ে পড়ে। তাঁদের অনুমান, সেই ক্ষতির জেরেই এদিন সকালে ছাদের একটি অংশ ভেঙে পড়ে বাড়িটির একাংশ ধসে যায়।

ছুটির দিন হওয়ায় এলাকায় কর্মব্যস্ততা কম ছিল। বাড়িটিও তখন ফাঁকাই ছিল। হঠাৎ বিকট শব্দে ছাদের অংশ ভেঙে পড়তে দেখে চমকে যান আশপাশের মানুষ (Park Street)। অনেকেই প্রথমে বুঝে উঠতে পারেননি ঠিক কী ঘটেছে। পরে দেখা যায়, বাড়িটির উপরের দিকের অংশ ভেঙে রাস্তায় পড়ে রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাড়িটি জরাজীর্ণ অবস্থায় ছিল বলেই মনে করছেন স্থানীয়রা।

উল্লেখ্য, এর আগেও শহরে ভাঙনের ঘটনা ঘটেছে। সম্প্রতি সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নীচে কংক্রিটের চাঙড় ভেঙে পড়ে আতঙ্ক ছড়িয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পার্ক স্ট্রিটে পুরোনো বাড়ি ভাঙার ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়ল। যদিও ভূমিকম্পের সঙ্গে এই ভাঙনের সরাসরি যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও প্রশাসনের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি।

কলকাতায় বারবার পুরোনো বাড়ি ভেঙে পড়ার ঘটনায় সতর্কতা নিয়ে প্রশ্ন উঠছে। বহু পুরোনো বাড়ি এখনও সংস্কার ছাড়াই দাঁড়িয়ে রয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। যদিও এ বিষয়ে একাধিকবার সচেতনতার প্রচার চালিয়েছে কলকাতা পুরসভা, তবু বাস্তবে ঝুঁকি থেকেই যাচ্ছে বলে মত অনেকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts