Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • প্রথমে জ্বর, তারপর ভয়ংকর রূপ! নিপা ভাইরাসে প্রাণ গেল নার্সের
রাজ্য

প্রথমে জ্বর, তারপর ভয়ংকর রূপ! নিপা ভাইরাসে প্রাণ গেল নার্সের

nipah virus a
Email :4

পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত হয়ে এক নার্সের মৃত্যু হয়েছে। কিছুদিন আগেই দুই স্বাস্থ্যকর্মীর শরীরে নিপা ভাইরাসের হদিশ মেলে। সেই ঘটনার পরেই রাজ্যে উদ্বেগ ছড়ায়। আক্রান্ত দুই নার্সের চিকিৎসা চলছিল বারাসতের একটি বেসরকারি হাসপাতালে। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে (Nipah Virus)।

গত ৪ জানুয়ারি থেকে ওই দুই নার্স হাসপাতালে ভর্তি ছিলেন। ৩৯ দিন চিকিৎসার পর এক নার্সের মৃত্যু হয় (Nipah Virus)। তিনি কাটোয়ার বাসিন্দা। প্রথমে জ্বর ও ডায়েরিয়ায় আক্রান্ত হন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। দু’জনকেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। অন্য এক নার্স কয়েক দিন আগে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান। পরে আরও দু’জনকে ভর্তি করা হলেও তাঁদের শরীরে নিপা ভাইরাস পাওয়া যায়নি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি দল বাড়ি বাড়ি খোঁজ নিয়ে জানতে পারে, খেজুরের রস খাওয়ার পরেই আক্রান্ত হয়েছিলেন ওই নার্স (Nipah Virus)। চিকিৎসকেরা জানিয়েছেন, খেজুরের রস বা বাদুড় খেয়েছে এমন ফল থেকে নিপা ভাইরাস ছড়াতে পারে। তাই এই সময় বিশেষ সতর্কতা প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, নিপা সংক্রমণের প্রথম লক্ষণ সাধারণ জ্বর, সর্দি বা মাথাব্যথার মতোই। শুরুতে আলাদা করে বোঝা যায় না। পরে ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গে প্রভাব ফেলতে শুরু করে। যে নার্সের মৃত্যু হয়েছে, তিনি কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন বলেই জানা গিয়েছিল। কিন্তু পরে অবস্থার দ্রুত অবনতি হয়। নিপার প্রভাব শরীরে ছড়িয়ে পড়াতেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান।

এই ঘটনার পর স্বাস্থ্য দপ্তর সতর্কতা জারি করেছে। খেজুরের রস ও খোলা জায়গায় কাটা ফল না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যে নিপা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts