Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • জয় মা কালী লিখে বঙ্গবাসীকে চিঠি, প্রধানমন্ত্রীর বার্তায় তোলপাড় রাজনীতি
রাজ্য

জয় মা কালী লিখে বঙ্গবাসীকে চিঠি, প্রধানমন্ত্রীর বার্তায় তোলপাড় রাজনীতি

PM Modi in Bhutan
Email :3

বঙ্গবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন চর্চার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। বিজেপির সরকার গড়ার আহ্বান জানিয়ে তিনি দাবি করেছেন, সোনার বাংলার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। চিঠির শুরুতেই তিনি ‘জয় মা কালী’ লিখে আবেগঘন বার্তা দেন, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।

চিঠিতে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী (PM Modi) স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ এবং সুভাষচন্দ্র বসু-সহ বাংলার বিশিষ্ট ব্যক্তিত্বদের অবদানের উল্লেখ করেন। তিনি জানান, বাংলার মানুষের কষ্ট ও যন্ত্রণা তাঁকে ব্যথিত করেছে এবং রাজ্যের উন্নয়নে কাজ করার সুযোগ চান তিনি।

এর আগে বাংলার রাজনীতিতে ধর্মীয় স্লোগান ঘিরে বিতর্ক নতুন নয়। বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি-র মধ্যে স্লোগানকে কেন্দ্র করে একাধিকবার রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর (PM Modi) চিঠিতে ‘জয় মা কালী’ উল্লেখ নতুন রাজনৈতিক বার্তা বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

চিঠিতে প্রধানমন্ত্রী আরও দাবি করেছেন, বাংলায় তোষণের রাজনীতি ও অপশাসনের অবসান ঘটানো প্রয়োজন। তিনি (PM Modi) আশ্বাস দিয়েছেন, কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে যেতে হবে না, মহিলাদের নিরাপত্তা জোরদার করা হবে এবং অনুপ্রবেশ রুখে প্রকৃত শরণার্থীদের নাগরিকত্ব নিশ্চিত করা হবে। তাঁর এই চিঠিকে ঘিরে ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

modi opn letter
modi opn letter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts