Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • যুদ্ধের আঁচ নিউ মার্কেটে! বন্ধ শতাব্দীপ্রাচীন নাহুম বেকারি, কেকপ্রেমীদের মন খারাপ
রাজ্য

যুদ্ধের আঁচ নিউ মার্কেটে! বন্ধ শতাব্দীপ্রাচীন নাহুম বেকারি, কেকপ্রেমীদের মন খারাপ

nahum
Email :2

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবার সরাসরি এসে পড়ল কলকাতার ঐতিহ্যবাহী এক বেকারিতে। নিউ মার্কেটের বিখ্যাত নাহুম অ্যান্ড সনস গ্যাস সংকটের কারণে কয়েক দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে (Kolkata)। দোকানের সামনে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এলপিজি সমস্যার জন্য ১৮ থেকে ২২ মার্চ পর্যন্ত বেকারি বন্ধ থাকবে।

এই খবরে স্বাভাবিকভাবেই মন খারাপ শহরের কেকপ্রেমীদের। নাহুমের বিখ্যাত প্লাম কেক বা ফ্রুট কেকের জন্য যাঁরা অপেক্ষা করে থাকেন, তাঁদের এখন দিন গুনতে হচ্ছে কবে আবার দোকান খুলবে (Kolkata)।

গত এক মাস ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতির জেরে জ্বালানির জোগানে বড় সমস্যা তৈরি হয়েছে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের সরবরাহে প্রভাব পড়েছে। তার প্রভাব ভারতে পড়া স্বাভাবিক। এলপিজির দাম বৃদ্ধি এবং নতুন নিয়মের ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী—সকলেই সমস্যায় পড়েছেন (Kolkata)।

এই পরিস্থিতিতে অনেক হোটেল ও রেস্তরাঁও জ্বালানি সংকটে ভুগছে। অনেকেই মজুত গ্যাস দিয়ে কাজ চালাচ্ছেন। কিন্তু তা শেষ হয়ে গেলে দোকান বন্ধ করা ছাড়া উপায় থাকছে না। নাহুম অ্যান্ড সনসও সেই সমস্যার মুখে পড়েছে।

দোকান কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে গ্রাহকদের কাছে অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে। দীর্ঘদিনের ক্রেতাদের অনেকেই জানেন, নাহুম খুব কম সময়ই বন্ধ থাকে। এর আগে দু’টি বিশেষ পরিস্থিতিতে দোকান বন্ধ হয়েছিল। একবার মালিক ডেভিড নাহুমের মৃত্যুর সময় এবং পরে কোভিডের লকডাউনের সময় (Kolkata)।

এবার আবার এক ভিন্ন কারণে বন্ধ হল এই ঐতিহ্যবাহী বেকারি। ফলে শহরের কেকপ্রেমীদের অপেক্ষা, কবে আবার আগের মতো খুলবে প্রিয় দোকান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts