উত্তরবঙ্গে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। শিলিগুড়ি করিডর নিয়ে বড় অভিযোগ তুলে তিনি বলেন, যারা এই করিডর কেটে উত্তর পূর্বকে দেশ থেকে আলাদা করার কথা বলেছিল, তাদের নাকি সমর্থন করেছে তৃণমূল। তাঁর কটাক্ষ, এই ধরনের লোকদের তৃণমূল রাস্তা থেকে সংসদ পর্যন্ত পাশে দাঁড়িয়ে সমর্থন করে (PM Modi)।
মোদীর (PM Modi) দাবি, দেশে একটি ‘টুকরে টুকরে’ গোষ্ঠী রয়েছে, যারা দেশের ঐক্য ভাঙতে চায়। তাঁর কথায়, শিলিগুড়ি করিডর দেশের নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই করিডরের নিরাপত্তা সবসময় নিশ্চিত করা দরকার।
এই মন্তব্যের (PM Modi) জবাব দিতে ছাড়েনি তৃণমূলও। দলের নেতা জয়প্রকাশ মজুমদার পাল্টা প্রশ্ন তুলে বলেন, উত্তরবঙ্গকে আলাদা করার কথা তো বিজেপিরই এক সাংসদ বলেছিলেন। তাহলে তাঁকে কেন দলে রাখা হয়েছে? তাঁর দাবি, বিজেপিই বিভাজনের রাজনীতি করছে।
তৃণমূলের আরও অভিযোগ, করিডর নিয়ে বিজেপি অযথা রাজনীতি করছে। সীমান্ত রক্ষা ও নিরাপত্তা কেন্দ্রের দায়িত্ব, সেখানে রাজ্য সরকারকে দোষারোপ করা ঠিক নয় বলেও জানিয়েছে তারা।
উল্লেখ্য, বিজেপির সাংসদ অনন্ত মহারাজ আগে উত্তরবঙ্গকে আলাদা করার দাবি তুলেছিলেন। পরে তিনি উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার কথাও বলেন। এই নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল। তাঁর সংগঠন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় প্রভাবশালী বলেই মনে করা হয়।
এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। ভোটের আগে এই ইস্যুতে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই ধারণা।












