Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মমতার আবার সুপ্রিম কোর্টে জবাবদিহি! মনোনয়ন জমা দিয়ে কী বললেন?
রাজ্য

মমতার আবার সুপ্রিম কোর্টে জবাবদিহি! মনোনয়ন জমা দিয়ে কী বললেন?

ভোটের আগে বড় কড়াকড়ি! রাজ্য জুড়ে জমায়েত নিষিদ্ধ, অমান্য করলেই গ্রেফতার
Email :2

নির্বাচন কমিশন সোমবার মধ্যরাতে বিচারাধীন নামের (এসআইআর) নিষ্পত্তির পর নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, মোট ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের বেশি ভোটারকে ‘যোগ্য’ বলে বিবেচনা করা হয়েছে। বাকি প্রায় ৩২ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। তবে এই বাদ পড়াদের মধ্যে ঠিক কারা আছেন, মৃত বা অবৈধ ভোটার কি না, সে বিস্তারিত চুলচেরা হিসাব দেয়নি কমিশন।

এই অবস্থায় ‘ডিলিটেড’ ভোটারদের পক্ষ নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা করায় ১ কোটি ২০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের নাম উঠেছে, কিন্তু ৫৮ লক্ষের বিষয়ে এখনও কোনো ব্যবস্থা হয়নি।”

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। সার্ভে বিল্ডিং থেকে বেরিয়ে এসআইআর ইস্যুতে ফের সরব হন। তিনি আরও বলেন, “অ্যাডজুডিকেশনের তালিকায় যারা আছেন, তাঁদের নাম তোলা উচিত। সুপ্রিম কোর্টও এটি বলেছিল। কিন্তু তালিকা কেন ফ্রিজ করে রাখা হলো, তা প্রশ্নবিদ্ধ।”

মমতার (Mamata Banerjee) মতে, “ট্রাইবুনাল চলাকালীন ভোটার তালিকা ফ্রিজ করা মানে ভোট দেওয়ার সুযোগও সীমিত হয়ে যায়। তাই আমরা আবার আদালতের দ্বারস্থ হব।” বাংলায় ভোটের আগে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মানুষের হয়রানি ও বঞ্চনার কথা তুলে ধরেছিলেন। এবারও সেই ছবি কি আবার দেখা যাবে, তা নিয়ে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts