Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ‘ভিক্টিম কার্ড’ বিতর্কে আগুন, প্রাণনাশের আশঙ্কা প্রকাশ মমতার
রাজ্য

‘ভিক্টিম কার্ড’ বিতর্কে আগুন, প্রাণনাশের আশঙ্কা প্রকাশ মমতার

mamata electin shah
Email :3

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার রাজ্যে এসে তিনি তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ভিক্টিম কার্ড’ খেলার অভিযোগে কটাক্ষ করেন। এই মন্তব্যের জবাব দিতে গিয়ে পুরুলিয়ার জনসভা থেকে তীব্র প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশ্ন তোলেন, “এবার কি আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে?” তাঁর এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি বলেন, “আমাকে নিয়ে বলা হচ্ছে আমি নাকি ব্যান্ডেজ বেঁধে ঘুরি। আমি বহুবার মৃত্যুর মুখ থেকে লড়াই করে ফিরেছি। হাসপাতালে গিয়ে আমার রিপোর্ট দেখে আসুন।”

তিনি (Mamata Banerjee) আরও অভিযোগ করেন, আগের নির্বাচনের সময় তাঁর পায়ে আঘাত করা হয়েছিল। তবুও তিনি প্লাস্টার নিয়েই মানুষের কাছে গিয়েছিলেন। তাঁর কথায়, “আমার ওপর কী অত্যাচার হয়েছে, তা সবাই জানে না।”

নন্দীগ্রামের ঘটনাও তিনি তুলে ধরেন। সেই সময় তাঁর পায়ে গুরুতর চোট লাগে। তিনি অভিযোগ করেছিলেন, কিছু অজ্ঞাত ব্যক্তি তাঁকে ধাক্কা দিয়েছিল। যদিও তদন্তে সেটিকে দুর্ঘটনা বলেই জানানো হয়েছিল।

অমিত শাহ এ দিন সেই ঘটনাকে উল্লেখ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার নিজেকে অসহায় দেখানোর চেষ্টা করেন। তাঁর মতে, বাংলার মানুষ এই রাজনীতি বুঝে গিয়েছে এবং এই ধরনের আচরণ বাংলার সংস্কৃতির সঙ্গে যায় না।

এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “এভাবে কথা বলার মানে কী? কেউ কিছু করার আগে পরিকল্পনা করে। তাঁর কথাতেই বোঝা যাচ্ছে কিছু একটা চক্রান্ত হচ্ছে।”

২০২৪ সালে তাঁর মাথায় আঘাত লাগার ঘটনাও তিনি উল্লেখ করেন। তখন জানা গিয়েছিল, নিজের বাড়িতে পড়ে গিয়ে তিনি আহত হয়েছিলেন এবং কিছুদিন তাঁর মাথায় ব্যান্ডেজ ছিল।

এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী আসলে ভয় পেয়েছেন। তাঁর দাবি, এই অভিযোগপত্র বাংলার মানুষের কথা বলছে এবং মুখ্যমন্ত্রীর উচিত রাজ্যের বিষয় নিয়ে বেশি মনোযোগ দেওয়া।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts