আসন্ন নির্বাচনের আগে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক শিবির। সূত্রের খবর, আগামী আট এপ্রিল মনোনয়ন জমা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সার্ভে বিল্ডিংয়ে তাঁর মনোনয়ন জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে (Mamata Banerjee)।
জানা গিয়েছে, ওই দিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত সব কাউন্সিলর উপস্থিত থাকবেন। পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বও সেখানে থাকতে পারেন বলে খবর। ভবানীপুর কেন্দ্র দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তাই এই কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন জমা দেওয়া রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে (Mamata Banerjee)।
অন্যদিকে, নন্দীগ্রাম আসনের জন্য ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ। চলতি নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর— দুই কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছেন শুভেন্দু। রবিবার তাঁর হাতে দলীয় প্রতীক তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Mamata Banerjee)।
সব মিলিয়ে, দুই হেভিওয়েট নেতার মনোনয়ন ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেল। সামনে ভোট, আর তার আগেই প্রস্তুতি তুঙ্গে শাসক ও বিরোধী— দুই শিবিরেই।













