Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ক্রিকেট ফাইনালের জন্য সময় বদল ধরনা মঞ্চে, বড় ঘোষণা মমতার
রাজ্য

ক্রিকেট ফাইনালের জন্য সময় বদল ধরনা মঞ্চে, বড় ঘোষণা মমতার

mamata banerjee 5
Email :8

এসআইআর প্রক্রিয়ায় প্রায় ষাট লক্ষ মানুষের নাম বাদ পড়ার অভিযোগে ধর্মতলার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধরনা কর্মসূচির তৃতীয় দিন চলছে। প্রতিদিনের মতো এদিনও সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ধরনা কর্মসূচি করার কথা ছিল। তবে এদিনের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে (Mamata Banerjee)।

রবিবার সন্ধ্যা সাতটা থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ থাকায় ধরনার সময় কিছুটা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই এদিনের সভা বিকেল তিনটা দশ মিনিট নাগাদ শুরু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি জানান, খেলা শুরু হওয়ার আগেই সভা শেষ করে দেওয়া হবে।

ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার মানুষ সবসময় খেলাধুলা ভালোবাসে। তাই খেলাকে সম্মান জানিয়ে এদিনের সভা তাড়াতাড়ি শেষ করা হবে। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ছটার মধ্যেই কর্মসূচি শেষ করে দেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, আজ মাঠে ক্রিকেটের খেলা আছে, আর রাজনীতির খেলা হবে ভোটের সময় (Mamata Banerjee)।

এদিকে ধরনা মঞ্চে এদিন একটি আলাদা মুহূর্তও দেখা যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ছেলে ও মেয়েকে নিয়ে মঞ্চে আসেন। মঞ্চে উঠেই অভিষেকের ছোট ছেলে আয়াংশ হাত জোড় করে মঞ্চে উপস্থিত নেতা নেত্রী এবং নিচে থাকা সকলকে নমস্কার জানায় (Mamata Banerjee)।

ছোট্ট ছেলের এই আচরণ দেখে উপস্থিত অনেকেই মুগ্ধ হয়ে পড়েন। বাঙালি পরিবারের সংস্কারের প্রতিফলন যেন ছোট্ট এই মুহূর্তেই ধরা পড়ে বলে মনে করেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts