রাজ্যে নির্বাচন যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং তার মধ্যেই হবে ভোটগ্রহণ (Mamata Banerjee)। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি (Mamata Banerjee) দাবি করেন, নিরাপত্তার নামে মহিলাদের শরীর তল্লাশির পরিকল্পনা করা হয়েছে। এই কাজের জন্য একটি বিশেষ সংস্থাকে নিযুক্ত করা হয়েছে বলেও তাঁর অভিযোগ। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কেন বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী থাকবে, অথচ বুথ এজেন্টদের বাইরে রাখা হবে।
তিনি (Mamata Banerjee) বলেন, ভোট সাধারণ মানুষ দেয়, কেন্দ্রীয় বাহিনী নয়। তাঁর অভিযোগ, অন্য রাজ্যে এর আগে অনিয়ম হয়েছে। তাই বুথের ভিতরে বাহিনী রেখে এজেন্টদের বাইরে রাখা হলে তা নিয়ে সন্দেহ তৈরি হয়। তিনি আরও দাবি করেন, এমন একটি ব্যবস্থা করা হচ্ছে যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারেন।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরও বলেন, বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ আধিকারিকরা এসে জানিয়েছেন যে মহিলাদেরও শরীর তল্লাশি করা হতে পারে। এই প্রসঙ্গে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, মহিলাদের সম্মানের সঙ্গে কোনও আপস করা যাবে না।
এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই বক্তব্যকে উস্কানিমূলক বলা হয়েছে। দলের মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এই ধরনের মন্তব্য সংবিধানের বিরুদ্ধে এবং নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা। তিনি দাবি করেন, এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।













