ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ধরনাস্থলের কাছেই বিজেপির লিফলেট বিলি করা হচ্ছে বলে অভিযোগ উঠল। অভিযোগ উঠতেই মঞ্চ থেকেই বিষয়টি নজরে আনেন মুখ্যমন্ত্রী। পরে লিফলেটগুলি পুলিশকে তুলে দেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে তৃণমূল নেতা শশী পাঁজাকে এ বিষয়ে অভিযোগ দায়ের করার কথাও বলেন।
মুখ্যমন্ত্রীর ধরনাস্থলে বিভিন্ন জেলা থেকে বহু তৃণমূল কর্মী ও সমর্থক এসেছেন (Mamata Banerjee)। অভিযোগ, তাঁদের ভিড়ের মধ্যেই কয়েকজন ঢুকে বিজেপির লিফলেট বিলি করছিলেন। মঞ্চ থেকেই এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ওই লিফলেটে ‘ব্রিগেড চলো’ লেখা ছিল এবং তা আশপাশ দিয়ে যাওয়া সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছিল (Mamata Banerjee)।
অভিযোগ অনুযায়ী, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মঞ্চের পিছনে ট্রাম লাইনের ধারে, যেখানে উত্তরবঙ্গমুখী বাসগুলি দাঁড়ায়, সেখান থেকেই লিফলেট বিলি শুরু হয়। পরে সেই লিফলেট ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাসস্ট্যান্ডের আশপাশে যাঁরা হকার রয়েছেন, তাঁদের হাতেও ব্রিগেডে যাওয়ার জন্য লিফলেট দেওয়া হচ্ছিল। এমনকি তাঁদের টাকা দেওয়ার অভিযোগও করেন তিনি। মমতার বক্তব্য, বিজেপি ভয় পেয়ে এই ধরনের কাজ করছে এবং ভোটে অনিয়ম করার চেষ্টা করছে (Mamata Banerjee)।
এসআইআর ইস্যুর প্রতিবাদে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী। সোমবার সেই ধরনার চতুর্থ দিন। এই আন্দোলনের মধ্যেই আবার রাষ্ট্রপতিকে অসম্মান করার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। রবিবারও এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
এই ঘটনার পর ধরনাস্থল ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।












