Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • লক্ষ্মীর ভান্ডার বাড়ল ১৫০০, শুভেন্দুর পাল্টা চ্যালেঞ্জ—বিজেপি এলে ৩০০০
রাজ্য

লক্ষ্মীর ভান্ডার বাড়ল ১৫০০, শুভেন্দুর পাল্টা চ্যালেঞ্জ—বিজেপি এলে ৩০০০

suvendu adhikari qq
Email :0

ভোটের আগের শেষ বাজেটে নারী ভোটব্যাঙ্ককেই ফের শক্ত করে ধরতে চাইল তৃণমূল কংগ্রেস, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ (Suvendu Adhikari)। এবারের অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এই ঘোষণার ফলে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অসংরক্ষিত শ্রেণির মহিলারা মাসে ১ হাজার ৫০০ টাকা করে পাবেন। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে এই অঙ্ক বেড়ে দাঁড়াবে ১ হাজার ৭০০ টাকা।

তবে এই ঘোষণার পাল্টা দাবি তুলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়ে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, এপ্রিল মাসে বিজেপি সরকার গঠিত হলে ১ জুনের আগেই সেই টাকা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত পুরোপুরি ভোটের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর দাবি, এই প্রকল্প শুধুমাত্র ভোটের অঙ্ক কষেই ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, সিভিক ভলান্টিয়ার, প্যারা-শিক্ষক ও যুবশ্রী প্রকল্পের টাকা এপ্রিল মাসে দেওয়ার কথা হলেও লক্ষ্মীর ভান্ডারের টাকা মার্চের মধ্যেই দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

গোয়ার প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, সেখানে তৃণমূল মহিলাদের মাসে ৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, অথচ বাংলায় সেই ভাতা দেড় হাজার টাকাতেই আটকে রাখা হচ্ছে। এই নিয়েই বিধানসভায় প্রশ্ন তুলেছেন বলেও জানান বিরোধী দলনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts