Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • প্রেম দিবসে ‘হট’ আবহাওয়া! ৩০ ডিগ্রির কাছে পৌঁছবে তাপমাত্রা
রাজ্য

প্রেম দিবসে ‘হট’ আবহাওয়া! ৩০ ডিগ্রির কাছে পৌঁছবে তাপমাত্রা

kolkata weather
Email :5

পূর্বাভাস মতোই সোমবার সকাল থেকে রাজ্যে তাপমাত্রা (Weather Update) বাড়তে শুরু করেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। বুধবার একধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে (Weather Update)।

এই ক’দিন সকালে হালকা ঠান্ডা থাকছে। শীতের পোশাক না পরলে অস্বস্তি হচ্ছে (Weather Update)। কিন্তু বেলা বাড়তেই রোদের তাপ বাড়ছে। দুপুরের দিকে সোয়েটার পরে থাকা কঠিন হয়ে পড়ছে। বিকেলের পর আবার হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতেও কিছুটা শিরশিরে ভাব থাকছে। আবহাওয়া দপ্তরের মতে, এই পরিস্থিতি আরও কয়েক দিন চলবে।

আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে আবহাওয়া তুলনামূলক উষ্ণ (Weather Update) থাকবে। ওই দিন কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। রাতের তাপমাত্রা থাকবে প্রায় ১৭ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রির মধ্যে পৌঁছতে পারে।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত শীতের তেমন পরিবর্তন হবে না। রাতের দিকে হালকা থেকে মাঝারি ঠান্ডা থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে বুধবার ও বৃহস্পতিবার থেকে শীতের প্রকোপ কমতে শুরু করবে।

পূর্বাভাস অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রিতে পৌঁছতে পারে। রাতের তাপমাত্রাও বেড়ে ১৭ থেকে ১৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে। ফলে প্রেম দিবসে আবহাওয়া বেশ উষ্ণই থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া প্রায় একই রকম থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts