Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কুয়াশা সাময়িক হলেও শীতের আমেজ অব্যাহত, আবহাওয়া দফতরের সতর্কতা
রাজ্য

কুয়াশা সাময়িক হলেও শীতের আমেজ অব্যাহত, আবহাওয়া দফতরের সতর্কতা

Email :111

কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। আরও দু’দিন শীতের আমেজ থাকবে, বিশেষ করে সকালে ও রাতে। দিনের বেলা তাপমাত্রার শীতের অনুভূতি কম থাকবে। উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রায় (Weather Update) বড় কোনও পরিবর্তন হবে না। পরের চার দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় তাপমাত্রা আজ ১৫ ডিগ্রি সেলসিয়াস, আগামী দু’দিনও ১৫-১৬ ডিগ্রির মধ্যে থাকবে। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং সপ্তাহের শেষে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে ১৭-১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। উপকূলীয় জেলায় একই রকম থাকবে, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পারদ (Weather Update)। উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

কুয়াশার সতর্কতা আপাতত নেই। সকাল-বিকেলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা থাকলেও কলকাতা ও অন্যান্য জেলায় খুব হালকা শিশির বা কুয়াশা দেখা দিতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে এবং উইকেন্ডে কলকাতার পারদ ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts