Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • মায়ানমারের ভূমিকম্পে থরথর কলকাতা, আতঙ্কে রাস্তায় মানুষ
রাজ্য

মায়ানমারের ভূমিকম্পে থরথর কলকাতা, আতঙ্কে রাস্তায় মানুষ

earthquake kolkata
Email :2

মঙ্গলবার রাত ন’টা পাঁচ মিনিট নাগাদ হঠাৎ কেঁপে উঠল কলকাতা ও পূর্ব ভারতের একাধিক এলাকা (Earthquake)। কয়েক সেকেন্ডের জন্য মাটি কাঁপতে অনুভব করেন বহু মানুষ। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কম্পন প্রায় ১০ থেকে ১৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন বাসিন্দারা। তবে কলকাতায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা আহতের খবর মেলেনি (Earthquake)।

জানা গিয়েছে, প্রতিবেশী দেশ মায়ানমারে শক্তিশালী ভূমিকম্প হওয়ার জেরেই এই কম্পন অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুযায়ী, মায়ানমারে রিখটার স্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, অর্থাৎ এটি ছিল অগভীর ভূমিকম্প। এই ধরনের ভূমিকম্পে মাটির উপর কম্পন বেশি অনুভূত হয় এবং দূরদূরান্তেও প্রভাব পড়ে (Earthquake)।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের মধ্যাঞ্চলের ইয়েনাংইয়াং শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার পশ্চিমে। যদিও মায়ানমার থেকেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৭০ কিলোমিটারের কম গভীরতায় হওয়া ভূমিকম্প সাধারণত বেশি ঝাঁকুনি তৈরি করে। তাই মাঝারি মাত্রার হলেও এই কম্পন কলকাতা-সহ বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়েছে। উল্লেখযোগ্য ভাবে, মায়ানমার ভূমিকম্প প্রবণ এলাকা। এর আগে ২০২৫ সালের মার্চ মাসে সেখানে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যার প্রভাব থাইল্যান্ড ও চিন পর্যন্ত পড়েছিল (Earthquake)।

এই ভূমিকম্পের প্রকৃত প্রভাব ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনও বিস্তারিত রিপোর্ট আসেনি। সংশ্লিষ্ট দফতরগুলির তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts