Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • নির্বাচনের আগে কড়া প্রস্তুতি! কারা সামলাবেন কলকাতার নিরাপত্তা? জানুন তালিকা
রাজ্য

নির্বাচনের আগে কড়া প্রস্তুতি! কারা সামলাবেন কলকাতার নিরাপত্তা? জানুন তালিকা

lal bazar
Email :2

ভোট যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক প্রস্তুতি জোরদার করছে কলকাতা পুলিশ। নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নোডাল অফিসারদের তালিকা প্রকাশ করা হয়েছে। আইনশৃঙ্খলা, নজরদারি এবং নিরাপত্তা যাতে ঠিকভাবে বজায় থাকে, সেই লক্ষ্যেই এই নিয়োগ করা হয়েছে (Kolkata Police)।

কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ কমিশনারের অনুমোদনেই এই নোডাল অফিসারদের নিয়োগ করা হয়েছে। মোট চারজন শীর্ষ পুলিশ আধিকারিককে এই দায়িত্ব দেওয়া হয়েছে (Kolkata Police)।

জয়েন্ট কমিশনার নীলাঞ্জন বিশ্বাসকে কলকাতা উত্তরের নোডাল অফিসার করা হয়েছে। কলকাতা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে জয়েন্ট কমিশনার অজয় প্রসাদকে (Kolkata Police)। দক্ষিণ চব্বিশ পরগনার নোডাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়েন্ট কমিশনার শুভঙ্কর ভট্টাচার্য।

এছাড়া ডেপুটি কমিশনার বিদিত রাজ ভুন্ডেশকে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ চব্বিশ পরগনা— এই তিনটি এলাকার উপর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনী বিধি যাতে সঠিকভাবে পালন করা হয়, তা নিশ্চিত করাই তাঁর প্রধান কাজ।

উল্লেখ্য, কয়েক দিন আগেই ভবানী ভবন থেকেও আটজন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছিল। তাঁদের মধ্যে সাতজন ডিআইজি এবং একজন আইজি পদমর্যাদার আধিকারিক ছিলেন। সোশ্যাল মিডিয়া নজরদারি, ভিআইপি নিরাপত্তা এবং বাহিনীর প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁদের উপর ন্যস্ত করা হয়েছিল।

সব মিলিয়ে, ভোটের আগে কলকাতায় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts