Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সুড়ঙ্গে অকেজো কুলিং সিস্টেম, বড় বিপর্যয় ঠেকাতে তৎপর মেট্রো
রাজ্য

সুড়ঙ্গে অকেজো কুলিং সিস্টেম, বড় বিপর্যয় ঠেকাতে তৎপর মেট্রো

kolkata metro q
Email :4

নতুন মেট্রো (Kolkata Metro) রুটগুলিতে ঝকঝকে পরিষেবা মিললেও পুরনো লাইনের অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল। সেই উদ্বেগই এবার বাস্তব রূপ নিল। নানা সমস্যায় জর্জরিত কলকাতা মেট্রো-র ব্লু লাইনে শুরু হচ্ছে বড়সড় সংস্কারের কাজ। সুড়ঙ্গের ভিতরে বাতাস ঠান্ডা রাখার যন্ত্রগুলির বেশিরভাগই প্রায় অকেজো হয়ে পড়ায় বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছিল। সেই পরিস্থিতি সামাল দিতেই ৫৮৫ কোটি টাকা ব্যয়ে আমূল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Kolkata Metro)।

মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা গিয়েছে, টানেল ভেন্টিলেশন সিস্টেম এবং এনভায়রনমেন্ট কন্ট্রোল সিস্টেম দীর্ঘদিন ধরেই সমস্যায় ভুগছিল। এতদিন জলনির্ভর ব্যবস্থায় সুড়ঙ্গের বাতাস ঠান্ডা রাখা হত। প্রায় ১৮ কোটি লিটার ভূগর্ভস্থ জল ব্যবহার করে স্টেশন ও সুড়ঙ্গ শীতল রাখা হত। কিন্তু ব্যবহৃত ৪৬টি কুলারের মধ্যে ৩০টির মেয়াদ প্রায় শেষ হয়ে আসায় বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল।

এই অবস্থায় আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে নতুন আধুনিক ব্যবস্থা বসানোর লক্ষ্য নেওয়া হয়েছে (Kolkata Metro)। নতুন প্রযুক্তিতে জল সাশ্রয় হবে এবং ভূগর্ভস্থ জলস্তর ও পরিবেশ রক্ষা করা সম্ভব হবে বলে দাবি মেট্রো ইঞ্জিনিয়ারদের। স্টেশনগুলির বাইরে থাকা কুলিং টাওয়ারের চেহারাও বদলে যাবে।

এছাড়াও ভেন্টিলেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে সুড়ঙ্গের বিভিন্ন জায়গায় ১১০ কিলোওয়াট ক্ষমতার ফ্যান সারাক্ষণ চালু রাখতে হয়, যার ফলে বছরে বিপুল বিদ্যুৎ খরচ হয়। নতুন প্রকল্পে সেই ফ্যানের বদলে আধুনিক অ্যাক্সিয়াল ফ্যান বসানো হবে, যা আগুন বা ধোঁয়া হলেই স্বয়ংক্রিয় ভাবে চালু হবে। এই ফ্যান ২৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও টানা দু’ঘণ্টা কাজ করতে পারবে।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই সংস্কার সম্পূর্ণ হলে যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য দুইই অনেকটা বাড়বে। পুরনো ব্লু লাইনে দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটবে বলেই আশা।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts