Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ধর্মতলার মঞ্চে বিস্ফোরক মন্তব্য কল্যাণের! মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে তীব্র হুঁশিয়ারি, তোলপাড় রাজনীতি
রাজ্য

ধর্মতলার মঞ্চে বিস্ফোরক মন্তব্য কল্যাণের! মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে তীব্র হুঁশিয়ারি, তোলপাড় রাজনীতি

kalyan banerjeea
Email :4

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে তীব্র মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banejee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ তুলে ধর্মতলার ধরনা মঞ্চ থেকেই কড়া ভাষায় সতর্কবার্তা দিলেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে (Kalyan Banejee)।

ধর্মতলায় মুখ্যমন্ত্রীর কর্মসূচির মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banejee) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একা নিজের শক্তিতেই এত নেতা ও কর্মী তৈরি করেছেন। কোনও জাতীয় দলের নাম বা পরিচয়ের ভরসায় নয়, শুধুমাত্র নিজের নেতৃত্বেই তিনি বাংলার রাজনীতিতে এই জায়গা তৈরি করেছেন। সেই মানুষটি যখন মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল তা অত্যন্ত অসম্মানজনক বলে দাবি করেন কল্যাণ (Kalyan Banejee)।

তিনি (Kalyan Banejee) বলেন, তিনি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং তাঁর মতে মুখ্য নির্বাচন কমিশনার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আঙুল তুলে কথা বলেছিলেন। সেই প্রসঙ্গ টেনে কল্যাণ বলেন, কারও সঙ্গে আঙুল তুলে কথা বলা শোভন নয়। তিনি আরও কড়া ভাষায় বলেন, যদি তিনি মুখ্য নির্বাচন কমিশনার না হতেন, তাহলে এমন আচরণের জবাব অন্যভাবেও দেওয়া যেত।

এখানেই থামেননি তৃণমূল সাংসদ (Kalyan Banejee)। তিনি দাবি করেন, জ্ঞানেশ কুমার খুব অল্প সময় আগে মুখ্য নির্বাচন কমিশনার হয়েছেন এবং তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থনেই ওই পদে এসেছেন। তিনি আরও বলেন, অতীতে একটি কমিটির সামনে জ্ঞানেশ কুমার হাজির হয়েছিলেন এবং তখন থেকেই তাঁর প্রশাসনিক জ্ঞান সম্পর্কে তাঁর ধারণা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন কল্যাণ।

এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন, বৈঠকের সময় মুখ্য নির্বাচন কমিশনার আঙুল তুলে কথা বলতে চাইলে তিনি তাঁকে আঙুল নামাতে বলেন। পাশাপাশি তিনি এটাও মনে করিয়ে দেন যে মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচিত নন, তাঁকে নিয়োগ করা হয়েছে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সেই একই অভিযোগ আবার উঠে এল। তবে এদিন তাঁর ভাষা ছিল আরও কড়া এবং তীক্ষ্ণ। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

এর আগেও নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সতর্ক করে বলেছিলেন, প্রয়োজনে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সাংবিধানিক পদক্ষেপ নেওয়ার কথাও ভাবতে পারে তৃণমূল। এমনকি অপসারণের প্রস্তাব আনার বিষয়টিও বিবেচনা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

এই ঘটনার পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক রাজনীতির ভাষা নয়। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এই মন্তব্য করা হয়েছে। তিনি বলেন, যদি কোনও রাজনৈতিক নেতা এই ধরনের ভাষা ব্যবহার করেন, তাহলে সাধারণ মানুষের মধ্যেও ভুল বার্তা যেতে পারে। তাঁর মতে, যারা মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে এ ধরনের কথা বলতে পারেন, তারা সাধারণ ভোটারদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts