Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • অবশেষে জট কাটল! বামেদের সঙ্গে আসন সমঝোতায় আইএসএফ, ঘোষণা ২৯ কেন্দ্রে প্রার্থী
রাজ্য

অবশেষে জট কাটল! বামেদের সঙ্গে আসন সমঝোতায় আইএসএফ, ঘোষণা ২৯ কেন্দ্রে প্রার্থী

isf
Email :3

বেশ কিছুদিনের জল্পনার পর অবশেষে আসন সমঝোতা নিয়ে অবস্থান স্পষ্ট করল আইএসএফ (WB Election)। শুক্রবার দল জানিয়ে দিল, তারা মোট ২৯টি আসনে প্রার্থী দেবে। বামেদের সঙ্গে আলোচনার পর এই সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী (WB Election)।

তিনি বলেন, একাধিক দফায় চিঠি আদানপ্রদান এবং দীর্ঘ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল ও বিজেপিকে হারানোর লক্ষ্যেই তারা আসন নিয়ে সমঝোতায় পৌঁছেছে এবং সেই জন্য অনেক ক্ষেত্রে নিজেদের অবস্থান থেকেও সরে এসেছে বলেও দাবি করেন তিনি (WB Election)।

এই ২৯টি আসনের পাশাপাশি আরও কয়েকটি কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেবে বলেও জানানো হয়েছে। এর মধ্যে নন্দীগ্রাম একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভাঙড়ে বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকীই প্রার্থী হচ্ছেন বলে সূত্রের খবর। ফলে সেখানে তৃণমূলের শওকত মোল্লার সঙ্গে তাঁর সরাসরি লড়াই হতে চলেছে (WB Election)।

আইএসএফ জানিয়েছে, মালদহ জেলার মোথাবাড়ি ও সুজাপুরে তারা প্রার্থী দেবে। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ ও হরিহরপাড়াতেও তাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। নদিয়ার নাকাশিপাড়া এবং উত্তর ২৪ পরগনার একাধিক আসন যেমন অশোকনগর, আমডাঙা, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট উত্তর ও বাদুড়িয়াতেও তারা লড়বে।

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, কুলপি, মন্দিরবাজার, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পশ্চিম ও ভাঙড়েও প্রার্থী দেবে আইএসএফ। এছাড়া হাওড়ার উলুবেড়িয়া পূর্ব ও জগৎবল্লভপুর, হুগলির হরিপাল ও খানাকুল, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, পশ্চিম মেদিনীপুরের শালবনি, পশ্চিম বর্ধমানের বারাবনি এবং বীরভূমের বোলপুরেও তারা প্রতিদ্বন্দ্বিতা করবে (WB Election)।

এই সমস্ত আসনে আইএসএফ প্রার্থীরা খাম চিহ্নে লড়াই করবেন বলে দল জানিয়েছে। আসন ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts