Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • আরজি কর কাণ্ডে নতুন মোড়! সব মামলা ছেড়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, ভবিষ্যৎ অনিশ্চিত
রাজ্য

আরজি কর কাণ্ডে নতুন মোড়! সব মামলা ছেড়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, ভবিষ্যৎ অনিশ্চিত

RG Kar 12
Email :2

আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের মামলাকে (RG Kar Case) ঘিরে নতুন জটিলতা তৈরি হয়েছে। এই মামলার ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত হয়ে পড়েছে। বিচারপতি দেবংশু বসাকের ডিভিশন বেঞ্চ খুন হওয়া চিকিৎসকের পরিবারের করা পৃথক মামলা এবং এই ঘটনার সঙ্গে যুক্ত অন্য সব মামলার শুনানি থেকে সরে দাঁড়িয়েছে (RG Kar Case)। আদালতের বক্তব্য, এই মামলা আগে এই বেঞ্চে শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছিল। কারণ সেই সময় এই আদালত ফৌজদারি সংক্রান্ত মামলার আবেদন শুনত। কিন্তু বর্তমানে এই ডিভিশন বেঞ্চ আর সেই ধরনের মামলা শুনছে না।

বিচারপতি বসাক জানান, মামলার শুনানির জন্য এই আদালতে উল্লেখ করা হয়েছে এবং প্রধান বিচারপতির কাছেও ই-মেল করা হয়েছে। তবে এই দীর্ঘদিনের মামলার পূর্ণাঙ্গ শুনানি দ্রুত শেষ করা সম্ভব নয় বলে মনে করছে আদালত। সেই কারণেই এই সংক্রান্ত সব মামলা এই বেঞ্চ ছেড়ে দিচ্ছে। এখন কোন বেঞ্চে এই মামলার শুনানি হবে, তা ঠিক করবেন প্রধান বিচারপতি (RG Kar Case)।

২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে এক চিকিৎসকের দেহ উদ্ধার হয় (RG Kar Case)। অভিযোগ ওঠে, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত আজীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে এই রায়ে সন্তুষ্ট নন নিহত চিকিৎসকের বাবা-মা। তাঁদের অভিযোগ, তদন্তে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। সেই কারণেই তাঁরা হাইকোর্টে নতুন মামলা দায়ের করেন। তাঁদের দাবি ছিল, সিবিআই তদন্তে তাঁরা সন্তুষ্ট নন এবং তদন্তের গতি বাড়ানো দরকার। পাশাপাশি তাঁরা অভিযোগ করেন, ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে এবং মূল অপরাধীদের খুঁজে বের করা জরুরি। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ অনেক প্রমাণ নষ্ট হয়ে গেছে বলেও তাঁদের দাবি। এই সমস্ত অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করা হয়েছিল। সেই মামলাসহ সংশ্লিষ্ট অন্য সব মামলার শুনানি থেকে সরে দাঁড়িয়েছে বিচারপতি দেবংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এখন এই মামলার ভবিষ্যৎ কী হবে, তা নির্ভর করছে প্রধান বিচারপতির পরবর্তী সিদ্ধান্তের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts