Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটার তালিকা প্রকাশে বড় মোড়, আঠাশ ফেব্রুয়ারিতেই সামনে আসছে চূড়ান্ত নামের তালিকা
রাজ্য

ভোটার তালিকা প্রকাশে বড় মোড়, আঠাশ ফেব্রুয়ারিতেই সামনে আসছে চূড়ান্ত নামের তালিকা

gyanesh kumar ECI
Email :2

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (SIR) ঘিরে নতুন জটিলতা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, অমীমাংসিত তথ্য বাদ দিয়েই আগামী আঠাশ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। বাকি যেসব ভোটারের তথ্য নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, তাঁদের নাম পরে সম্পূরক তালিকায় প্রকাশ করা হবে। এই পরিস্থিতিতে ভোটারদের একাংশের ভোগান্তি বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে (SIR)।

শীর্ষ আদালতের নির্দেশের পর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সরাসরি রাজ্যের নির্বাচন দফতরের সঙ্গে যোগাযোগ করেন (SIR)। তখনই তাঁকে জানানো হয়, যেসব ক্ষেত্রে তথ্যগত অসঙ্গতি রয়ে গিয়েছে, সেগুলির সিদ্ধান্ত বিচার বিভাগীয় আধিকারিক নেবেন। মাইক্রো পর্যবেক্ষক এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের মতভেদ থাকা একাধিক বিষয় শেষ পর্যন্ত আদালতে গড়াতে পারে বলেও মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, বিচার বিভাগীয় আধিকারিকের কাছে যেসব নাম অমীমাংসিত থাকবে (SIR), সেগুলি আপাতত বাদ দিয়েই আঠাশ ফেব্রুয়ারি তালিকা প্রকাশ করা হবে। পরে সেই নামগুলি সম্পূরক তালিকায় যুক্ত হবে। তবে এতে সাধারণ ভোটারদের বিভ্রান্তি ও দুর্ভোগ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক স্পষ্ট বার্তা দেন, কাজ দ্রুত শেষ করতে হবে এবং কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না (SIR)।

বৈঠকে জেলা আধিকারিকদের একাংশ জানান, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও কয়েক দিন সময় প্রয়োজন। মূল সমস্যা তৈরি হয়েছে বিপুল পরিমাণ তথ্যগত অসঙ্গতিকে কেন্দ্র করে। প্রায় এক কোটি কুড়ি লক্ষ ক্ষেত্রে এই অসঙ্গতি এখনও মেটেনি বলে জানা গিয়েছে। ফলে সেই অংশ আপাতত বাদ দিয়েই তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন দফতরের বক্তব্য, যে নামগুলি চূড়ান্ত তালিকায় থাকবে সেগুলি সম্পূর্ণ যাচাই করেই প্রকাশ করা হবে। অন্যদিকে অমীমাংসিত বিষয়গুলি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে কলকাতা হাইকোর্ট এর বিচার বিভাগীয় আধিকারিকদের তত্ত্বাবধানে। ফলে ভোটার তালিকা প্রকাশ হলেও অনিশ্চয়তা পুরোপুরি কাটছে না বলেই মত পর্যবেক্ষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts