Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • দোলের পরেই কি ভোটের দিনক্ষণ? রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ, বাড়ছে রাজনৈতিক উত্তাপ
রাজ্য

দোলের পরেই কি ভোটের দিনক্ষণ? রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

election commission aa
Email :4

আগামীকাল শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন (WB Election)। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের প্রস্তুতি কতদূর এগিয়েছে এবং এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি শেষ পর্যায়ে কী অবস্থা, তা খতিয়ে দেখতেই এই বৈঠক।

এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এবং জেলার নির্বাচন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা (WB Election)। মাঠ পর্যায়ে ভোটের প্রস্তুতি, পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং এসআইআর শেষ হলে দ্রুত নির্বাচন ঘোষণা করা সম্ভব কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। শংসাপত্র যাচাই সংক্রান্ত বিষয়ও আলোচনায় উঠতে পারে বলে কমিশন সূত্রে খবর।

এদিকে ভোটের (WB Election) নির্ঘণ্ট কবে ঘোষণা হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, আগামী মাসের ১ ও ২ তারিখ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকের পর, দোল উৎসব মিটলে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে।

কত দফায় ভোট হবে, তা নিয়েও জল্পনা চলছে। চার দফায় ভোট হতে পারে বলে খবর। কমিশন চাইছে এপ্রিল মাসের মধ্যেই ভোট প্রক্রিয়া শেষ করতে।

এদিকে ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা। তার আগে ২৫ ফেব্রুয়ারি কোন কোন বহুতল আবাসনে বুথ তৈরি হবে, সেই তালিকাও প্রকাশ করা হবে।

সব মিলিয়ে রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। একই সঙ্গে নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য প্রস্তুতি জোরদার করছে জাতীয় নির্বাচন কমিশন। এখন নজর কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts