Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ৮৫০৫ অফিসারের তালিকা ঘিরে নতুন বিতর্ক! রাজ্যকে ফের কড়া চিঠি নির্বাচন কমিশনের
রাজ্য

৮৫০৫ অফিসারের তালিকা ঘিরে নতুন বিতর্ক! রাজ্যকে ফের কড়া চিঠি নির্বাচন কমিশনের

election commission and nabanna
Email :7

শুনানি পর্ব শেষ হলেও বিতর্ক থামছে না। রাজ্যের পাঠানো গ্রুপ বি মাইক্রোঅবজার্ভারদের তালিকা নিয়ে ফের প্রশ্ন তুলল নির্বাচন কমিশন (Election Commission)। সিইও দফতরের তরফে রাজ্য সরকারের কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর তড়িঘড়ি ৮৫০৫ জন অফিসারের তালিকা পাঠিয়েছিল রাজ্য। কিন্তু কমিশনের (Election Commission) দাবি, সেই তালিকায় থাকা কর্মীদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হয়নি। ফলে নতুন করে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, তালিকায় থাকা প্রায় ৩০ শতাংশ কর্মী আসলে গ্রুপ সি হলেও তাঁদের বর্ধিত বেতনের ভিত্তিতে গ্রুপ বি হিসেবে দেখানো হয়েছে। শুধু বেতন বাড়লেই কি পদমর্যাদা বদলানো যায়, সেই প্রশ্ন তুলেছে কমিশন (Election Commission)।

আরও একটি বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রাজ্যের পাঠানো তালিকায় থাকা ৪৪০ জন ইতিমধ্যেই এইআরও হিসেবে কাজ করছেন (Election Commission)। একজন এইআরও হলে তাঁকে কীভাবে মাইক্রোঅবজার্ভার করা সম্ভব, তারও ব্যাখ্যা চেয়েছে সিইও দফতর।

সূত্রের খবর, ৮৫০৫ জনের নাম পাঠানো হলেও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে প্রায় ৬ হাজার জনের। তাঁদের মধ্যেও গ্রুপ বি ও গ্রুপ সি কর্মী রয়েছেন। কমিশন জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী এঁরা ইআরও-দের সহায়তা করবেন। ডিএমদের কাছেও জানতে চাওয়া হয়েছে কে কোথায় রিপোর্ট করেছেন।

তবে যারা জয়েন করেছেন, তাঁরা আদৌ কাজ শুরু করতে পারবেন কি না, সেই বিষয়ে এখনও স্পষ্ট অবস্থান নেয়নি কমিশন। রাজ্য ও নির্বাচন কমিশনের এই টানাপোড়েনে প্রশাসনিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts