Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে বড় ধমক! প্রস্তুতিহীন দক্ষিণ ২৪ পরগনা ও কোচবিহারকে কড়া বার্তা কমিশনের
রাজ্য

ভোটের আগে বড় ধমক! প্রস্তুতিহীন দক্ষিণ ২৪ পরগনা ও কোচবিহারকে কড়া বার্তা কমিশনের

election commission aa
Email :1

এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। খুব শিগগিরই বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে (Election Commission)। তার আগেই ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করল জাতীয় নির্বাচন কমিশন। সেই বৈঠকেই দক্ষিণ ২৪ পরগনা ও কোচবিহারের প্রস্তুতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী (Election Commission)।

বৈঠকে প্রতিটি জেলা তাদের ভোট প্রস্তুতি নিয়ে প্রেজেন্টেশন দেয়। কিন্তু দক্ষিণ ২৪ পরগনা ও কোচবিহার জানায়, বুথ ব্যবস্থা, ভিভিপ্যাট, পুলিশি নিরাপত্তা-সহ একাধিক ক্ষেত্রে তারা এখনও প্রস্তুত নয় (Election Commission)। প্রায় প্রতিটি স্লাইডেই ঘাটতির ছবি উঠে আসে। এতেই বিরক্ত হয় কমিশন। প্রস্তুতি ছাড়াই কীভাবে এমন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়া হল, সেই প্রশ্নও তোলা হয় দুই জেলার উদ্দেশে।

এর আগেও ফেব্রুয়ারি মাসে ভার্চুয়াল বৈঠকে এই দুই জেলাকে কমিশনের ধমক শুনতে হয়েছিল। বিশেষ করে এসআইআর নথি আপলোডের কাজে গাফিলতির অভিযোগ উঠেছিল কোচবিহারের বিরুদ্ধে। এবার ফের নির্বাচনের মুখে প্রস্তুতির ঘাটতি ধরা পড়ায় ক্ষোভ প্রকাশ করেছে কমিশন (Election Commission)।

দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের ভূমিকা নিয়েও অসন্তোষের কথা জানানো হয়েছে। ভোট একেবারে দোরগোড়ায়, অথচ প্রস্তুতির এই চিত্রে উদ্বিগ্ন কমিশন।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ৮ মার্চ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর নেতৃত্বে প্রতিনিধিদল কলকাতায় পৌঁছবে। ৯ ও ১০ মার্চ বৈঠকের সূচি রয়েছে। তার আগে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে দফায় দফায় প্রস্তুতি বৈঠক চলছে। আগামীকালও ফের বৈঠক করার কথা রয়েছে।

ভোটের আগে প্রশাসনিক প্রস্তুতি নিয়ে এই অসন্তোষ রাজনৈতিক মহলেও চর্চার বিষয় হয়ে উঠেছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চাপ বাড়ছে জেলা প্রশাসনের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts