জমি কেলেঙ্কারি মামলায় (Land Fraud Case) ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন সুমতি ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স লিমিটেডের মালিক রাজেন্দ্র কুমার গাংওয়াল। টানা দুদিন তিনি ইডি দফতরে হাজিরা দিয়েছেন। অভিযোগ, জাল নথি তৈরি করে সরকারি-সহ একাধিক জমি দখল করা হয়েছে এবং সেই জমিতে প্রকল্প গড়ে তুলে বিপুল পরিমাণ অর্থ তোলা হয়েছে (Land Fraud Case)।
এই ঘটনায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি কলকাতা ও তার আশপাশের এলাকায় সাতটি জায়গায় তল্লাশি চালানো হয়। সেই তল্লাশির সূত্র ধরেই এই মামলায় নতুন তথ্য সামনে আসছে (Land Fraud Case)।
এর আগে এই মামলায় রাজবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাঁর বক্তব্যের ভিত্তিতেই রাজেন্দ্র কুমার গাংওয়ালের নাম উঠে আসে বলে জানা যাচ্ছে (Land Fraud Case)।
তদন্তকারীরা জানতে চাইছেন, জাল নথির মাধ্যমে ঠিক কতগুলি জমি দখল করা হয়েছে এবং সেইসব প্রকল্প থেকে কত টাকা লেনদেন হয়েছে। এই সব তথ্য জানতেই ইডির আধিকারিকরা তাঁকে জেরা করছেন।
অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট সংস্থা পুরসভার সহায়তায় বিভিন্ন জায়গায় জমি দখল করে নির্মাণ কাজ চালিয়েছে। দেবাশিস কুমারের এলাকার মধ্যেও এমন নির্মাণ হয়েছে বলে দাবি। বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসার পরই কেন্দ্রীয় সংস্থা তল্লাশি চালায় এবং পরে তাঁকে তলব করে তাঁর বয়ান রেকর্ড করে।
তবে এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দেবাশিস কুমারকে তলব করা হয়েছে। সব মিলিয়ে এই জমি কেলেঙ্কারি মামলায় তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য সামনে আসছে।













