Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • চিকিৎসা জগতে অপূরণীয় ক্ষতি, শেষ নিঃশ্বাস পদ্মশ্রী চিকিৎসকের
রাজ্য

চিকিৎসা জগতে অপূরণীয় ক্ষতি, শেষ নিঃশ্বাস পদ্মশ্রী চিকিৎসকের

mani chetri
Email :4

প্রয়াত হলেন প্রখ্যাত চিকিৎসক মণি ছেত্রী (Mani Chetri)। রবিবার রাত দশটা পনেরো মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল একশো পাঁচ বছর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে মাথায় আঘাত পাওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এরপর আর সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি (Mani Chetri)।

মণি ছেত্রী (Mani Chetri) ছিলেন রাজ্যের চিকিৎসা জগতের এক উজ্জ্বল নাম। এসএসকেএম হাসপাতালের অধিকর্তা হিসেবে তাঁর অবদান আজও স্মরণীয়। তাঁর উদ্যোগেই এই হাসপাতালে আইটিইউ ব্যবস্থা গড়ে ওঠে। পাশাপাশি কার্ডিওলজি, নেফ্রোলজি, ডায়াবিটিস, রিউম্যাটোলজি সহ একাধিক বিশেষ বিভাগ চালু হয়, যা সেই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।

চিকিৎসা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে (Mani Chetri) পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।

১৯২০ সালের তেইশে মে দার্জিলিঙে জন্মগ্রহণ করেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চিকিৎসাবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করেন এবং আন্তর্জাতিক স্বীকৃতিও পান।

দেশে ফিরে তিনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কাজ শুরু করেন (Mani Chetri)। পরে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালে যোগ দেন, যা বর্তমানে এসএসকেএম নামে পরিচিত।

তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসা মহলে। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, তাঁকে শ্রদ্ধা জানাতে সোমবার রাজ্যের চিকিৎসকরা কর্মস্থলে কালো ব্যাজ পরবেন।

বাংলার চিকিৎসা ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts