ভোটের প্রচারের মাঝেই ফের ইডি দফতরে হাজির হলেন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC Candidate) ও বিদায়ী বিধায়ক দেবাশিস কুমার। গত সোমবারের পর শুক্রবার আবার তাঁকে সল্টলেকের দফতরে ডাকা হয়। সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি সেখানে পৌঁছন এবং বিকেল পৌনে পাঁচটা নাগাদ বেরিয়ে আসেন (TMC Candidate)।
সূত্রের খবর, এ দিন তাঁকে (TMC Candidate) কিছু গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছিল। সেই মতো নির্দিষ্ট সময়েই তিনি হাজিরা দেন। দফতর থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, তাঁকে আর ডাকা হয়নি। পাশাপাশি তিনি বলেন, এই বিষয়ে যা বলার, দলই বলবে (TMC Candidate)।
জানা গিয়েছে, জমি দখল সংক্রান্ত একটি মামলার তদন্তে তাঁকে তলব করা হয়েছে (TMC Candidate)। সম্প্রতি একটি বেসরকারি সংস্থার আর্থিক অনিয়মের অভিযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তদন্তের সূত্র ধরেই দেবাশিস কুমারের নাম উঠে আসে বলে খবর। এরপরই তাঁকে ডেকে পাঠানো হয়।
ইডি সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন আগে ওই সংস্থার দুই কর্তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের সময় কিছু নথিতে দেবাশিস কুমারের নাম পাওয়া যায়। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ভোটের প্রচারের মাঝেই টানা দু’বার ইডি দফতরে হাজিরা দেওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।













