Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কবে হবে কলেজে ভর্তি? এতদিনের অপেক্ষার অবসান, জানুন নির্দিষ্ট দিন ও সময়!
রাজ্য

কবে হবে কলেজে ভর্তি? এতদিনের অপেক্ষার অবসান, জানুন নির্দিষ্ট দিন ও সময়!

college admission
Email :114

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে প্রায় এক মাস আগে। তবে এখনও কলেজে ভর্তি (College Admission) শুরু হয়নি। কবে থেকে ভর্তি শুরু হবে, তা নিয়ে পড়ুয়াদের মধ্যে তৈরি হয়েছিল দোটানা। অবশেষে বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, এই মাসেই কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে।

বৃহস্পতিবার বিকাশ ভবনের সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ই জুন কলেজে ভর্তির অনলাইন (College Admission) পোর্টাল খুলে দেওয়া হবে। ওই দিন বিকেল চারটে থেকে কলেজে ভর্তি সংক্রান্ত পোর্টালটি চালু হবে।

প্রসঙ্গত, গত বছর ১৯ জুন থেকে কলেজে ভর্তি শুরু হয়েছিল (College Admission)। চলতি বছর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, এবার তার আগেই প্রক্রিয়া শুরু হবে। আজকের তথ্য অনুযায়ী, সেই প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে।

ব্রাত্য বসু আরও বলেন, “ইউজিসি-র গাইডলাইন অনুযায়ী সব কাজ করা হচ্ছে। ভর্তি সংক্রান্ত (College Admission) পোর্টাল তৈরি হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি তা চালু করা হবে। সবটাই নির্ধারিত সময়ের মধ্যেই হচ্ছে।”

তবে আগের অভিজ্ঞতা থেকে অনেক পড়ুয়াই এখনও চিন্তায় রয়েছেন। কারণ, ২০২৪ সালেও কলেজে ভর্তি নিয়ে (College Admission) অনেক জটিলতা তৈরি হয়েছিল। অনেক কলেজে নভেম্বর পর্যন্ত ভর্তি চলেছিল, যার জেরে সেমিস্টারের অনেকটাই নষ্ট হয়। পড়ুয়াদের সিলেবাস শেষ করা নিয়েও সমস্যা দেখা দেয়।

এছাড়াও, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা হাই কোর্টে বিচারাধীন থাকায়, সেই বিষয়টিও ভর্তি প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন। তবে এবার সময়মতো ভর্তি প্রক্রিয়া শুরু হলে পড়ুয়াদের সেই উদ্বেগ কিছুটা হলেও কমবে বলেই আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts