Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কয়লা পাচার সিন্ডিকেটে গ্রেফতার দুই! চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ এবার হেফাজতে
রাজ্য

কয়লা পাচার সিন্ডিকেটে গ্রেফতার দুই! চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ এবার হেফাজতে

coal scam a
Email :3

কয়লা পাচার মামলায় (Coal Scam)নতুন মোড়। লালা ঘনিষ্টা সংক্রান্ত মামলায় শুক্রবার ইডি গ্রেফতার করল চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরই সোমবার তাদের আটক করা হয়।

এখনো দুই অভিযুক্তের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইডি সূত্রে খবর, দু’জনেই লালার (Coal Scam) সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। লালার মাধ্যমে নিজেদের কয়লা সাম্রাজ্য গড়ে তুলেছিল চিন্ময় ও কিরণ। এবার সেই লালার যোগের জেরে তাদের গ্রেফতার করা হলো।

মঙ্গলবার তাদের বিশেষ ইডি আদালতে হাজির করা হবে। সেখানে বিচারকের কাছে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। অনুমতি মিললে তদন্তকারীরা আরও জোরদারভাবে মামলার নেপথ্য খতিয়ে দেখতে পারবেন।

উল্লেখ্য, শুধু লালা বা সিন্ডিকেটের সদস্যরাই নয়, গতবছরের কয়লা পাচারের (Coal Scam) ঘটনায় প্রশাসনিক লিংক খুঁজে বের করতেও চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। সোমবার চিন্ময়-কিরণ ছাড়াও বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে তলব করা হয় এবং তাকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়। এর আগে পুলিশকর্তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল।

২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। রাজ্যের বিভিন্ন রেলের সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর প্রথমে আয়কর দফতর, পরে সিবিআই এই নিয়ে তদন্তে নামে। সেই সূত্র ধরেই মূল অভিযুক্ত অনুপ মাঝি বা ‘লালার’ নাম উঠে আসে। এর আগে গরু পাচারের মামলার অভিযুক্ত এনামুল হকের সঙ্গেও তার নাম জড়িত ছিল। এবার লালার নাম আবার একাধিক কোণ থেকে সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts