Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • কয়লাকাণ্ডে বড় স্বস্তি সিবিআইয়ের, উমেশ কুমারদের বিরুদ্ধে মামলা খারিজ হাইকোর্টে
রাজ্য

কয়লাকাণ্ডে বড় স্বস্তি সিবিআইয়ের, উমেশ কুমারদের বিরুদ্ধে মামলা খারিজ হাইকোর্টে

Calcutta_highcourt
Email :2

কয়লা পাচার মামলায় (Coal Case) সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি উদয় কুমার এই রায় দেন, যার ফলে সিবিআই আধিকারিক উমেশ কুমার-সহ বাকিরা বড় স্বস্তি পেলেন।

ঘটনার সূত্রপাত ২০২২ সালে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানায় উমেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগ ছিল, কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের সময় এক তৃণমূল কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই ওই বছরের সাতাশে মে মামলা দায়ের করা হয় এবং একাধিক ধারায় অভিযোগ গঠন করা হয়। পরে এই মামলার তদন্তভার নেয় রাজ্যের অপরাধ তদন্ত বিভাগ (Coal Case)।

এই মামলায় (Coal Case) এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। আদালত প্রথমে মামলার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে এবং দীর্ঘদিন ধরে শুনানি চলার পর সোমবার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।

উল্লেখযোগ্যভাবে, উমেশ কুমার কয়লা পাচার মামলার অন্যতম প্রধান তদন্তকারী আধিকারিক ছিলেন। তাঁর নেতৃত্বে এই মামলায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে এবং ইসিএল-এর কিছু কর্তা ও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদও করা হয়। আসানসোলের বিশেষ আদালতে মামলার অগ্রগতির বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts