ভোটের মুখে রাজ্যের রাজনীতিতে বড় চমক দেখা গেল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু (TMC Joining)। রবিবার তৃণমূল ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে জোড়াফুল শিবিরে যোগ দেন। তৃণমূলের পতাকা হাতে নিয়ে তিনি জানান, বিজেপিতে যোগ দেওয়া তাঁর জীবনের একটি বড় ভুল ছিল, আর তৃণমূলে যোগ দিয়ে সেই ভুল তিনি সংশোধন করলেন (TMC Joining)।
চন্দ্র বসু বলেন, তিনি আগে ভেবেছিলেন বিজেপি দেশের জন্য কাজ করবে (TMC Joining)। কিন্তু পরে বুঝতে পারেন, সেই দলে থেকে নেতাজির আদর্শে রাজনীতি করা সম্ভব নয়। তাঁর অভিযোগ, বিজেপি সংবিধানের বিরোধিতা করে এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি।
এইদিন তৃণমূল ভবনে ব্রাত্য বসু ও কীর্তি আজাদের উপস্থিতিতে দলে যোগ দেন তিনি (TMC Joining)। বিজেপিতে থাকার সময় তিনি বিধানসভা ও লোকসভা নির্বাচনেও লড়েছিলেন। ২০১৬ সালে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তিনি।
সেই প্রসঙ্গ টেনে চন্দ্র বসু বলেন, তিনি কখনও ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করেননি। বরং তাঁর বিশ্বাস, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই (TMC Joining)।
নির্বাচনের আগে এই যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এই পদক্ষেপ রাজ্যের ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর।













