Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, অমিত শাহের মন্ত্রকের ৪৮০ কোম্পানি বাংলার পথে
রাজ্য

ভোটের আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, অমিত শাহের মন্ত্রকের ৪৮০ কোম্পানি বাংলার পথে

central force
Email :2

দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। যদিও এখনও জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি, তবু বাংলায় কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ১ মার্চ থেকে বাংলায় প্রথম দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। দ্বিতীয় দফায় ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি আসবে। সবমিলিয়ে আপাতত ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করা হচ্ছে।

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে রাজনৈতিক মহল ইতিমধ্যেই গুরুত্বের সঙ্গে দেখছে (Central Forces)। বাংলায় এসআইআর প্রক্রিয়া শেষ পর্যায়ে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। এই নির্ঘণ্টের আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাজ্যকে বার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রক।

প্রথম দফার ২৪০ কোম্পানির মধ্যে সিআরপিএফ (Central Forces) থাকবে ১১০, বিএসএফ ৫৫, সিআইএসএফ ২১, আইটিবিপি ২৭ এবং এসএসবি ২৭ কোম্পানি। দ্বিতীয় দফার ২৪০ কোম্পানির মধ্যে সিআরপিএফ থাকবে ১২০, বিএসএফ ৬৫, সিআইএসএফ ১৬, আইটিবিপি ২০ এবং এসএসবি ১৯ কোম্পানি। কেন্দ্রীয় বাহিনী আপাতত বিভিন্ন এলাকায় টহলদারি শুরু করবে। রাজ্যের সঙ্গে মোতায়েন সংক্রান্ত আলোচনা করতে কেন্দ্র রাজ্যকে অনুরোধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts