Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • হাইকোর্টে ধাক্কা মামলাকারীদের! কমিশনের বদলি বৈধ বলেই মত আদালতের
রাজ্য

হাইকোর্টে ধাক্কা মামলাকারীদের! কমিশনের বদলি বৈধ বলেই মত আদালতের

calcutta high court
Email :3

ভোটের মুখে বড় ধাক্কা খেল মামলাকারীরা। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা দুটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে (Calcutta High Court)।

প্রথমে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। পরে আরও একটি মামলা করেন আইনজীবী অর্ক কুমার নাগ। তবে আদালত জানায়, এই মামলায় কোনও শক্ত যুক্তি তুলে ধরা হয়নি। তাই দুটি মামলাই খারিজ করা হয়েছে (Calcutta High Court)।

এই মামলাগুলিতে রাজ্যে আইএএস ও আইপিএস আধিকারিকদের বদলি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। গত ১৫ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে মোট ৪৬ জন আধিকারিককে বদলি করেছিল নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং তাঁদের পুনর্বহালের দাবিতে মামলা করা হয়েছিল। পাশাপাশি বিডিও, আইসি ও ওসি বদলির বিষয়েও আর একটি মামলা দায়ের হয়েছিল। আদালত সেই মামলাটিও খারিজ করে দিয়েছে (Calcutta High Court)।

আদালত জানিয়েছে, মামলাকারীর ব্যক্তিগত কোনও স্বার্থ এতে ক্ষুণ্ণ হয়েছে বলে মনে হয়নি। এছাড়া নির্বাচন কমিশনের এই ধরনের বদলির ক্ষমতা রয়েছে এবং এই সিদ্ধান্তকে অযৌক্তিক বা উদ্দেশ্যপ্রণোদিত বলা যায় না। দেশের অন্যান্য জায়গাতেও একইভাবে বদলি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে রায়ে।

হাইকোর্ট আরও জানায়, প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ তখনই করা যায়, যখন তা বেআইনি বা ক্ষমতার অপব্যবহার বলে প্রমাণিত হয়। এই ক্ষেত্রে তেমন কোনও প্রমাণ আদালতের সামনে আসেনি। তাই জনস্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, এমনও বলা যায় না।

তবে আদালত এও জানিয়েছে, কোনও আধিকারিক যদি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হন, তাহলে তিনি আলাদা করে আদালতের দ্বারস্থ হতে পারবেন।

এই রায়ের পর ভোটের আগে প্রশাসনিক বদলি নিয়ে জল্পনার অনেকটাই ইতি পড়ল বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts