Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বাংলার ভোটে দিল্লির দাপট! তারকা প্রচারকের তালিকায় চমক
রাজ্য

বাংলার ভোটে দিল্লির দাপট! তারকা প্রচারকের তালিকায় চমক

bjp campaign star
Email :4

বাংলার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চলেছে জোর রাজনৈতিক তরজা (BJP Campaign)। এর মধ্যেই চল্লিশ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করল বিজেপি (BJP Campaign)। এই তালিকাকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রকাশিত তালিকায় (BJP Campaign) প্রথমেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম। ইতিমধ্যেই তাঁরা বাংলায় এসে প্রচারও শুরু করেছেন। তাঁদের পাশাপাশি কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের একাধিক শীর্ষ নেতা এই তালিকায় রয়েছেন।

তালিকায় রয়েছে একাধিক মুখ্যমন্ত্রীও। পাশাপাশি তারকা প্রচারক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ও ক্রীড়াবিদরাও (BJP Campaign)। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মনোজ তিওয়ারি, কঙ্গনা রানাউত, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী এবং লিয়েন্ডার পেজ।

বাংলার নেতাদের মধ্যেও কয়েকজনের নাম রয়েছে। তবে তালিকায় দিল্লির নেতানেত্রীদের সংখ্যাই বেশি হওয়ায় প্রশ্ন উঠেছে বিজেপির সংগঠন নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই তালিকা দেখলেই বোঝা যায়, বাংলায় সংগঠন এখনও ততটা শক্তিশালী নয় (BJP Campaign)।

এর আগেও বাংলায় কেন্দ্রীয় নেতাদের ঘনঘন আসা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে বিজেপিকে। এবার তারকা প্রচারকদের দীর্ঘ তালিকা নিয়েও একই ধরনের আলোচনা শুরু হয়েছে।

তবে বিজেপির দাবি, এই নির্বাচন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সর্বশক্তি দিয়ে লড়াইয়ে নামতে চাইছে তারা।

এখন দেখার, এই তারকা প্রচার কতটা প্রভাব ফেলতে পারে ভোটের ফলে। আগামী ফল ঘোষণার দিনই মিলবে তার উত্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts